এক্সপ্লোর

৬০ হাজার বুথে শান্তিবাহিনী গড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, রাজ্যপাল ‘বিজেপির তোতাপাখি’, কটাক্ষ সুব্রতর

কলকাতা: রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহের মধ্যেই রাজ্যে এবার শান্তিবাহিনী গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে না উঠতে পেরে এখন ‘চক্রান্তের পথ’ অবলম্বন করেছে বিজেপি। তিনি বলেন, তৃণমূলকে চুপ করাতে চক্রান্ত চলছে। প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে চক্রান্ত করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এর জন্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এটা বিজেপির একটা ট্রেন্ড। এর বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকতে বলছি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিজেপি দলের পতাকা নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে।  ক্ষমতার জোরে গুজব ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ২-৩টি ব্লকে গণ্ডগোল হয়েছে। গণ্ডগোলের পিছনে বিজেপির মদত আছে। কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী প্ররোচনা দিচ্ছেন।

তাঁর বিশ্বাস, পল্লীর শান্তি পল্লীবাসীরাই রক্ষা করবে। এর জন্য রাজ্যব্যাপী শান্তিবাহিনী গড়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রতি বুথে থানাকে নিয়ে শান্তিবাহিনী গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিবাহিনীতে পুলিশের সঙ্গে থাকবেন এলাকাবাসী।

তিনি জানান, ৬০ হাজার বুথে গড়া হবে শান্তি বাহিনী। স্থানীয় মানুষের সাহায্য নিয়ে পুলিশ কাজ করবে। প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

মুখ্যমন্ত্রী এদিন নতুন করে প্রকাশ্যে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর বিরুদ্ধে কোনও কথা না বললেও, রাজ্যের সাংবিধানিক প্রধানের সমালোচনায় সোচ্চার হন।

রাজ্যপালকে ‘বিজেপির তোতাপাখি’ হিসেবে কটাক্ষ করে মন্ত্রী বলেন, আলু আর আলুবখরা কি এক? রাজ্যপালের ক’টা মুখ আর ক’টা মুখোশ, জানতে চায় বাংলা। তাঁর অভিযোগ, বিজেপির চিঠি খসড়া করে দেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget