এক্সপ্লোর

অপসারিত এসএসকেএম সুপার, বদলি মুর্শিদাবাদে

    কলকাতা: ধুন্ধুমারের পরের দিনই অপসারিত এসএসকেএমের সুপার। সকালে শোকজ। বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বদলির নির্দেশিকা!   কেন হঠাৎ সরিয়ে দেওয়া হল এসএসকেএমের সুপার মানস সরকারকে? এসএসকেএম সূত্রে খবর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইন্টার্ন চিকিত্সককে হেনস্থার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমারকাণ্ড ঘটে এসএসকেএমে। কর্মবিরতি ডেকে নিরাপত্তার দাবিতে হাসপাতালের সুপার মানস সরকারকে ঘেরাও করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর একটি নোটিস জারি করেন সুপার। নোটিসে উল্লেখ ছিল, সুপারিশের ভিত্তিতে কোনও রোগীর হাসপাতালে আসার আগেই যদি মরণাপন্ন কোনও রোগী হাসপাতালে আসেন, তবে বেড পাবেন তিনিই।   এসএসকেএম সূত্রে খবর, বিতর্কের সূত্রপাত এখানেই। এই নোটিস কিসের ভিত্তিতে জারি করলেন সুপার? কেন নোটিস জারির আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানালেন না?   প্রশ্ন তুলে শুক্রবার সকালে মানস সরকারকে শোকজ করেন এসএসকেএম ডিরেক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায়। বিকেলই এসএসকেএমের সুপারকে বদলির নির্দেশিকা! এ বিষয়ে এসএসকেএমের ডিরেক্টরের দাবি, সুপারকে স্থানান্তর করা হবে, এ বিষয়টি আগে থেকেই ঠিক ছিল।   মানস সরকারের জায়গায় এসএসকেএম-এ আনা হচ্ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজের সুপার করবী বড়ালকে। এ বিষয়ে এসএসকেএমের অপসারিত সুপার মুখ খুলতে না চাইলেও বদলির তীব্র নিন্দায় সরব ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের পক্ষে বিবৃতি জারি করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget