এক্সপ্লোর

উত্তেজনা সিজিও কমপ্লেক্সেও, ছুটে গেলেন তৃণমূল নেতারা

কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরই সিজিও কমপ্লেক্সে ছুটে গেলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ । কলকাতা থেকে বিধাননগর। উত্তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ....উত্তেজনার আঁচ সিজিও কমপ্লেক্সেও। দুপুর ৩.২০-তে জানা যায়, দফায় দফায় জেরার পর রোজভ্যালিকাণ্ডে তৃণমূলের লোকসভার দলনেতাকে গ্রেফতার করেছে সিবিআই।এরপর নবান্ন থেকে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে ছয়টা নাগাদ নেত্রীর সবুজ সঙ্কেত পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মুকুল রায়, ডেরেক ও’ব্রায়েনের মতো তৃণমূলের শীর্ষ নেতারা। চলে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায়, সাধন পাণ্ডে, শশী পাঁজা, রাজীব বন্দ্যোপাধ্যায়--সহ দলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার উদাহারণ। কোনও অবস্থাতেই আমাদের মাথা নত করা যাবে না। ডেরেক ও’ব্রায়েন বলেন, এ ভাবে তৃণমূলকে আটকানো যাবে না। আগামীকাল রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর, সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢোকেন প্রথম সারির কয়েকজন তৃণমূল নেতা। সিবিআইয়ের স্পেশাল ক্রাইম সেলের তরফে তাঁদের বলা হয়, ৩ তলায় যেতে। তৃণমূল সূত্রে দাবি, গ্রেফতারির পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় নেতৃত্বের কথা হয়েছে। যদিও সিবিআই সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, সুদীপের সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথা হয়নি। তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সুদীপ ছিলেন ওপারে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা নবান্নে যান পার্থ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। কথা বলেন দলনেত্রীর সঙ্গে। এরপর নবান্ন থেকে বেরনোর সময়ও, সুদীপের গ্রেফতারি নিয়ে ফের নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার গ্রেফতারির পর থেকেই তাপস পালের সঙ্গী স্ত্রী নন্দিনী। একই ছবি দেখা গিয়েছে সুদীপের ক্ষেত্রেও। স্বামীর গ্রেফতারির খবর পেয়েই, লাগেজ নিয়ে সিজিও কমপ্লেক্সে চলে আসেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget