এক্সপ্লোর

Rose Valley Case: জামিনের আর্জি খারিজ, ট্রানজিট রিমান্ড শুভ্রা কুণ্ডর, ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই, বাজেয়াপ্ত পঞ্চসায়রের ফ্ল্যাট

আদালতে রোজভ্যালিকাণ্ডে শুভ্রা কুন্ডুর জামিনের আবেদন খারিজ। ২ দিনের ট্রানজিট রিমান্ডে পাঠানো হল শুভ্রা কুন্ডু। ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই। কাল সকালের মধ্যেই শুভ্রাকে ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই। এরইমধ্যে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট সিল করা হল।পঞ্চসায়রে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট সিল করল সিবিআই।

কলকাতা: আদালতে রোজভ্যালিকাণ্ডে শুভ্রা কুন্ডুর জামিনের আবেদন খারিজ। ২ দিনের ট্রানজিট রিমান্ডে পাঠানো হল শুভ্রা কুন্ডু। ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই। কাল সকালের মধ্যেই শুভ্রাকে ভুবনেশ্বর নিয়ে যাবে সিবিআই। এরইমধ্যে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট সিল করা হল।পঞ্চসায়রে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট সিল করল সিবিআই। এই মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতারের পর দফায় দফায় সিবিআই জেরা করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৪ জানুয়ারি জেলে গিয়ে জেরা করা হয় গৌতম কুণ্ডুকে। জেরায় রোজভ্যালি কর্ণধার দাবি করেন, তাঁর অবর্তমানে টাকার হিসেব রাখতেন স্ত্রী শুভ্রা। গৌতম কুণ্ডুর থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে গতকাল শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। আজ শুভ্রা কুণ্ডুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে নিয়ে আগামীকাল পেশ করা হবে ভুবনেশ্বরের আদালতে। শুভ্রা কুণ্ডুকে আরও জেরার জন্য হেফাজতে পেতে আদালতে আবেদন জানাবে সিবিআই। খবর সূত্রের। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে গরু, কয়লা পাচারকাণ্ড নিয়ে তদন্তের পাশাপাশি ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে চিটফান্ড মামলা। কেন্দ্রীয় এজেন্সিগুলিও সক্রিয় হয়ে উঠেছে। অ্যালকেমিস্ট মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহের গ্রেফতারির দু’দিন পর রোজভ্যালি মামলায় গ্রেফতার করা হয় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে। সিবিআই সূত্রের খবর, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে রোজভ্যালির বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। সিবিআই সূত্রের দাবি, প্রায় ৩ হাজার কোটি টাকার হদিশ নেই।সূত্রের দাবি, গোয়েন্দাদের অনুমান, শুভ্রা হয়তো বিদেশেও টাকা পাচার করে থাকতে পারেন।তদন্তাকারীদের অনুমান, একা শুভ্রার পক্ষে এত টাকা সরানো সম্ভব নয়।সেক্ষেত্রে এই মামলার প্রাক্তন তদন্তকারী ইডি অফিসার মনোজ কুমার এবং অন্যান্যদের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই সূত্রের এও দাবি, রোজভ্যালি নিয়ে নানা প্রশ্নের জবাব এড়াচ্ছিলেন শুভ্রা। সদুত্তর দিচ্ছিলেন না। এছাড়া বিভিন্ন সূত্রে শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে বলেও দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। তারই প্রেক্ষিতে শুক্রবার শুভ্রা কুণ্ডুর সাউথ সিটির ফ্ল্যাটে গিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই। রোজভ্যালি মামলায় ইডির পাশাপাশি সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয় শুভ্রাকে। ২০২০-র ১৮ ফেব্রুয়ারি শুভ্রা কুণ্ডুকে তাঁর সাউথ সিটির ফ্ল্যাটে গিয়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের দাবি, শুভ্রা সদুত্তর দিচ্ছেন না অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন গোয়েন্দারা। কিন্তু এরপরই শুভ্রা কলকাতা ছেড়ে মুম্বই চলে যান বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি। পরশু রাতে গৌতম-জায়া কলকাতায় ফেরার খবর কানে যেতেই তৎপর হয়ে ওঠে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget