এক্সপ্লোর

উপাচার্য নিগ্রহ: অভিযুক্ত ২ নেত্রীকে সাসপেন্ড, শো-কজ টিএমসিপি-র

কলকাতা: বেহালার বিবেকানন্দ মহিলা কলেজে উপাচার্যকে হেনস্থার ঘটনায় চাপের মুখে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেত্রী ওয়াহিদা খাতুন ও টিঙ্কু দাসকে সাসপেন্ড ও শোকজ করল শাসক দলের ছাত্র সংগঠন। যা দেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিতের বক্তব্য, ঘটনার নেপথ্যে যে রাজনৈতিক ইন্ধন ছিল, তা প্রমাণিত হল। বৃহস্পতিবার, বিবেকানন্দ মহিলা কলেজের টিচার্স ইন কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উপাচার্য নিগ্রহের ঘটনায় সিসিটিভি ফুটেজে যাদের সক্রিয় ভূমিকা ধরা পড়েছে, সেই সব ছাত্রীদের এক বছরের জন্য সাসপেন্ড করা হবে। শুক্রবার, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে গভর্নিং বডির বৈঠকে। মঙ্গলবার গোটা ঘটনায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল দেশবন্ধু গার্লস কলেজের দুই টিএমসিপি নেত্রী ওয়াহিদা খাতুন ও টিঙ্কু দাসকে। তাঁদের বিরুদ্ধে দেশবন্ধু গার্লস কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ। এদিকে ভোটের আবহে এই ঘটনায় দলের ছাত্র সংগঠনের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তা বিদায়ী শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিবের মন্তব্যেই স্পষ্ট। পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা দেখলে চলবে না। অধ্যক্ষ ব্যবস্থা নিন। দোষীদের বিরুদ্ধে দল পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার উপাচার্যকে হেনস্থার সময়, তাঁর গাড়ি আটকাতে দেখা গিয়েছিল এই যুবককে। বিবেকানন্দ কলেজের অধ্যক্ষের দাবি, ওই যুবক নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলেছিলেন। সূত্রের খবর, এই যুবকের নাম বান্টি। বেহালা পাঠকপাড়ার বাসিন্দা এবং তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী ওয়াহিদা খাতুনের আত্মীয় বান্টি নিজেও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে এফআইআর-এর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget