এক্সপ্লোর

Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ

PM Modi On Fuel Crisis : পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এবার যা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

PM Modi On Fuel Crisis : ইরান ইজরায়েল যুদ্ধের (Iran Israel War) প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের অর্থনীতি (Indian Economy)। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এবার যা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

কী বলেছেন প্রধানমন্ত্রী
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও 'হরমুজ প্রণালী' (Strait of Hormuz) দিয়ে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার দেশবাসীকে আগাম সতর্ক করলেন প্রধানমন্ত্রী। সোমবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, এই যুদ্ধের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। ভারতকে দীর্ঘমেয়াদি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

গ্রীষ্মের শুরুতেই বড় ধাক্কা, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি হলেই চাপ বাড়বে
এদিন, প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের কারণে ভারত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কারণ দেশে ইতিমধ্যেই গ্রীষ্মের শুরু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়বে। তবে তিনি আশ্বস্ত করে জানান , বর্তমানে দেশের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। দেশবাসীকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, "আগামী দিনগুলি কঠিন হতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে।"

ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকারের কৌশল
যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভারত যাতে থমকে না যায়, তার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।

বিশাল তেলের ভাণ্ডার তৈরি রাখা হয়েছে : বর্তমানে ভারতের কাছে ৫৩ লক্ষ মেট্রিক টন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) বা আপদকালীন তেলের ভাণ্ডার রয়েছে।

এই ভাণ্ডার বৃদ্ধির লক্ষ্যে কাজ : এই মজুত ক্ষমতা বাড়িয়ে ৬৫ লক্ষ মেট্রিক টন করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ভারত।

আমদানি দেশের সংখ্য়া বৃদ্ধি : এক দশক আগে ভারত মাত্র ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করত। বর্তমানে সেই পরিধি বাড়িয়ে ৪১টি দেশে নিয়ে যাওয়া হয়েছে, যাতে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভরশীলতা না থাকে।

পরিশোধন ক্ষমতা: গত ১০ বছরে দেশের তেল শোধন বা রিফাইনিং ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, "বিগত দশকে সংকটকালীন সময়ের কথা মাথায় রেখে অপরিশোধিত তেল মজুতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিয়েছি। আমাদের লক্ষ্য ভারতকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর ও সুরক্ষিত রাখা।" 

কূটনৈতিক তৎপরতা ও নিরবচ্ছিন্ন সরবরাহ
প্রধানমন্ত্রী জানান, ভারত নিরন্তর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যাতে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতের বৈচিত্র্যময় আমদানি নেটওয়ার্ক এবং অভ্যন্তরীণ প্রস্তুতি পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget