এক্সপ্লোর

কাল থেকে শুরু বিধানসভা অধিবেশন, বাজেট ২৪-এ

কলকাতা: ২৪ তারিখ রাজ্য বিধানসভায় বাজেট পেশ। তার আগে, শুক্রবার রাজ্যপালের ভাষণ দিয়ে নতুন সরকারের আমলে প্রথম বিধানসভার অধিবেশন শুরু। তিনদিন আলোচনা হবে রাজ্যপালের বক্তৃতার উপর। ২৩ তারিখ ডেপুটি স্পিকার নির্বাচন। ২৪ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিধানসভা সূত্রে খবর, ২৫ তারিখ থেকে তিন দিন সাধারণ বাজেটের উপর আলোচনা। তারপর, চার দিন দফতরওয়াড়ি বাজেটের জন্য আলোচনা বরাদ্দ করা হয়েছে। ৪ জুলাই অধিবেশন শেষ হবে। বৃহস্পতিবার, কার্যবিবরণী সভার, সর্বদলীয় বৈঠকে এই সূচি চূড়ান্ত হয়। দফতরওয়াড়ি বাজেটের জন্য যে চার দিন নির্দিষ্ট করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম বলে বিরোধীদের অভিযোগ। তাদের দাবি, এর জেরে অধিকাংশ দফতরই গিলোটিনে চলে যাবে। আলোচনা এড়ানোর জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে তাদের অভিযোগ। সরকারের পাল্টা দাবি, প্রতিটি গুরুত্বপূর্ণ দফতর নিয়েই এবারের অধিবেশনে আলোচনা হবে। তাছাড়া, প্রতিবারই বেশ কিছু দফতরের বাজেট গিলোটিনে যায়। ইদের জন্য এবারের অধিবেশনের সময়সীমা কাটছাঁট করতে হয়েছে। অধিবেশনের সময়, মূল্যবৃদ্ধি-সহ নানা ইস্যুতে এ বার যে বিধানসভা উত্তপ্ত হতে পারে, এ দিন তাঁর আঁচ মিলেছে বিরোধী দলনেতার কথায়। আব্দুল মান্নান বলেন, সরকার যেমন আমাদের দয়ায় আসেনি, আমরাও তাদের দয়ায় বিরোধী আসনে বসিনি। বিরোধী দলের মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় তা জানি। পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভার বাইরে জোটের মোকাবিলা করে ক্ষমতায় এসেছি। বিধানসভার ভিতরেও তাদের মোকাবিলা করব। সুষ্ঠুভাবে সভা পরিচালনার জন্য শাসক-বিরোধী সবার কাছেই সহযোগিতা চেয়েছেন বিধানসভার অধ্যক্ষ। শুক্রবার, রাজ্যপালের ভাষণের দিন বিধানসভায় থাকছেন না বিজেপির তিন বিধায়কই। বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দলের রাজ্য কমিটির বৈঠক আগে থেকেই নির্ধারিত ছিল। সেই বৈঠকে যোগ দিতে যেতে হচ্ছে বলে অধিবেশনের শুরুর দিন থাকতে পারছেন না। বিষয়টি তাঁরা স্পিকারকে চিঠি দিয়েও জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget