এক্সপ্লোর

Winter Weather Update: সামনের সপ্তাহেই জাঁকিয়ে শীত? দক্ষিণে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতে পারে শীত। ১৫-র নীচে নামতে পারে পারদ। পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিং ও কালিম্পঙে সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা। তুষারপাত হতে পারে সিকিম ও অরুণাচলে।

কলকাতা: যেন পড়েও পড়ছে না শীত। সকালে কনকনে হাওয়ায় শৈত্য জানান দিলেও, ডিসেম্বরের পয়লা সপ্তাহতেও তেমন জমিয়ে শীত পড়ল না। তবে মন খারাপের কারণ নেই।  আবহাওয়া দফতরের খবর অনুসারে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতে পারে শীত। বুধবার সকাল থেকে তাপমাত্রা নামতে পারে, এমন পূর্বাভাস আগে দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু বাস্তবে তা হল না।  সকাল হতেই উধাও শীতের আমেজ! ততটাও কনকনে নয় হাওয়া। বরং বুধ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে খানিকটা ঊর্ধ্বমুখীই পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত ফিরে আসার সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা সামান্য বেড়ে স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যে। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে দার্জিলিং ও কালিম্পঙে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।সিকিম ও অরুণাচলেও হতে পারে বৃষ্টি ও তুষারপাত। অন্যদিকে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে বুরেভি আছড়ে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ঘূর্ণিঝড় বুরেভির সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।  আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।  বৃষ্টি হতে পারে কেরলের দক্ষিণ অংশেও। সতর্কতামূলক ভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের  দাপটে যাতে বিশেষ ক্ষয়ক্ষতি না হয়, তা সামাল দিতে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৈরি কেরল সরকারও। সেখানে বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
 

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের
Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:
Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget