এক্সপ্লোর

স্বাধীনতা দিবসের আগের রাতে শহরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ

কলকাতা: স্বাধীনতা দিবসের আগের রাতে শহরের রাজপথে লুণ্ঠিত এক তরুণীর স্বাধীনতা, সম্ভ্রম। অভিযোগ, ঘটনাস্থলে নীরব দর্শক এক পুলিশকর্মী। থানায় গেলেও অভিযোগ নিতে গড়িমসি, ডাক্তারি পরীক্ষায় উদ্যোগ না নেওয়ার অভিযোগ। গোটা দেশ যখন ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে মগ্ন, রবিবার রাতের রাজপথে তখন শ্লীলতাহানির শিকার এক তরুণী। ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার বাগমারি রোডে। স্থানীয় বাসিন্দা এক তরুণীর অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন তিনি। তরুণীর অভিযোগ, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ। বার বার বলা সত্বেও সাহায্য করেননি এক পুলিশ কর্মীও। তরুণীর দাবি, আশপাশের দোকানের কর্মীরা ঘটনা দেখতে পেলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। শেষমেশ, ১০০ ডায়ালে ফোন করেন তরুণী। অভিযোগকারিণীর দাবি, সেই সময় অভিযুক্ত দুই তরুণের একজন বলতে থাকে, ‘বাইকের নম্বর দিয়ে দে কিছু করতে পারবে না... বলে, পুলিশ পায়ের তলায়, রাজনীতিকরা পকেটে’। মিনিট ১৫ পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় যুবকরা উদ্ধার করে থানায় নিয়ে যান তরুণীকে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সেখানেও। তরুণীর দাবি, প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ। এমনকী, উদ্যোগ নেওয়া হয়নি ডাক্তারি পরীক্ষার। চাপের মুখে শেষপর্যন্ত এফআইআর নেয় থানা। রবিবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে ভোলা সাউ নামে এক অভিযুক্তকে। অপর অভিযুক্ত স্বপন দাস এখনও পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানি, ৩২৩ ধারায় মারধর ও ৫০৯ ধারায় হুমকির অভিযোগে রুজু হয়েছে মামলা। যার মধ্যে প্রথম ধারাটি জামিন অযোগ্য। সোমবার ভোলাকে আদালতে তোলা হলে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান বিচারক। মঙ্গলবার ফের তোলা হলে জামিন পায় ভোলা।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget