এক্সপ্লোর
দমদমে বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ, প্রেম ঘটিত টানাপোড়েনের জেরে আত্মহত্যা!
দিদি ও তাঁর শাশুড়ির সঙ্গে বাড়িতে ছিলেন ওই যুবক।পরিবারের দাবি, বুধবার সকালে তাঁরা চিকিৎসকের কাছে গেছিলেন।

কলকাতা: দমদমের সুভাষনগরে যুবকের রহস্যমৃত্যু!ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!নাম পৃথ্বীরাজ দাস।মৃত যুবকের পরিবারের দাবি,বাড়ির অন্য সদস্যরা টাকি ঘুরতে গেছিলেন। দিদি ও তাঁর শাশুড়ির সঙ্গে বাড়িতে ছিলেন ওই যুবক।পরিবারের দাবি, বুধবার সকালে তাঁরা চিকিৎসকের কাছে গেছিলেন। সেই সময় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। মৃত যুবকের পরিবারের দাবি, শ্যামনগরের এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সংক্রান্ত কোনও বিবাদের জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই তরুণীর সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















