এক্সপ্লোর

Canada School Shooting : ভয়ঙ্কর ! কানাডার স্কুলে বন্দুক নিয়ে হামলা আততায়ীর ! নিহত ১০, জখম ২৫

World News : নিহতদের নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ। কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।

ভয়ঙ্কর ! কানাডার স্কুলে বন্দুক নিয়ে হামলা আততায়ীর। গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকবাজ-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ২৫। মঙ্গলবার টাম্বলার রিজের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। এমনই জানিয়েছে কানাডা পুলিশ। যদিও নিহতদের নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি তারা। কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি, আনুমানিক দুপুর ১:২০ মিনিটে, টাম্বলার রিজ আরসিএমপি টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক সক্রিয় বন্দুকধারীর হামলার খবর পায়। ঘটনাস্থলে পুলিশ ইনিশিয়েটেড পাবলিক অ্যালার্ট জারি করা হয়।

ঘটনার পর ওই চত্বর ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সন্দেহভাজন বন্দুকবাজও ঘটনায় নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্ভবত সে নিজেই নিজেকে আঘাত করেছে বলে মনে করছে পুলিশ। এর পাশাপাশি তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন যে, দ্বিতীয় কোনও বন্দুকবাজ এর সঙ্গে জড়িত কি না। স্কুলের মধ্যেই আরও ছয় জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। জানিয়েছে পুলিশ। গুরুতর দুই জনকে চিকিৎসার জন্য আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। অপর একজনের হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। স্থানীয় মেডিক্যাল সেন্টারে বাকি আহতদের চিকিৎসা করা হচ্ছে। এদিকে হামলার পরপরই একটি এমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয়েছিল। সেই বিবরণ অনুযায়ী, 'বাদামী চুলের এক মহিলা ঘটনায় সন্দেহভাজন।'

এর আগে ২০২২ সালে বন্দুকবাজের (shooting) হানায় রক্তাক্ত হয়েছিল কানাডা (canada)। ব্রিটিশ কলম্বিয়ার প্রভিন্সের ল্যাংলে-র ঘটনা। বাসিন্দারা যাতে অকুস্থলে না যান, সে জন্য ঘটনার পর জরুরি সতর্কতা জারি করে পুলিশ।  কানাডার স্থানীয় সময় অনুযায়ী সকাল। ৬টাও বাজেনি। হঠাৎ খবর, ল্যাংলে শহরে বন্দুকবৃষ্টি শুরু হয়েছে। গুলিবিদ্ধ একাধিক। কে বা কারা এই কাজ করেছে, কেনই বা করেছে, সবটা নিয়ে তখনও ধোঁয়াশায় পুলিশ। বিভ্রান্ত ও আতঙ্কিত স্থানীয়রা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পরে জানায়, এই দিনের হানায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি কালো রঙের এসইউভি গাড়ি উদ্ধার হয়। যার মধ্যে একটির উইন্ডশিল্ডে 'বুলেট হোল' স্পষ্ট। তৎপরতা শুরু করে পুলিশ। বন্দুকবাজ গৃহহীনদের লক্ষ্য করেই হামলা চালায় বলে ধারণা করে পুলিশ। ল্যাংলে শহরে জরুরি সতর্কতা জারি করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা ও কিছু জায়গায় প্রবেশ নিষেধ করে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget