এক্সপ্লোর

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

তদন্তে উঠে এসেছে, গত এপ্রিলে PB কুলকার্নি, মনীষা মান্ধার নিজেদের বাড়িতে 'স্পেশাল রিভিশন সেশন' আয়োজন করেছিলেন

নয়া দিল্লি: কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়,ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র, এমনই চাঞ্চল্যকর দাবি করা হল CBI-এর  চার্জশিটে। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গোপন অনুবাদ, ব্যাক-ট্রান্সলেশন এবং প্রুফরিডিংয়ের কাজে নিজেদের অনুমোদিত অ্যাক্সেসের অপব্যবহার করে NTA-র ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র বাইরে পাচার করেন। 

CBI-এর চার্জশিট অনুযায়ী, বোটানি-জুলজির বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, কেমিস্ট্রির বিশেষজ্ঞ পি ভি কুলকার্নি এবং ফিজিক্সের বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হবালদার ফাঁস করেন প্রশ্নপত্রের তথ্য।                                                                           

তদন্তে উঠে এসেছে, গত এপ্রিলে PB কুলকার্নি, মনীষা মান্ধার নিজেদের বাড়িতে 'স্পেশাল রিভিশন সেশন' আয়োজন করেছিলেন। সেখানে পরীক্ষার্থীদের প্রশ্ন, চারটি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনও ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের হাতে লিখে নোট নিতেও বলা হয় বলে দাবি করা হয়েছে CBI চার্জশিটে। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকের CFSL ও GEQD-র হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় ৩ মে NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র । সেগুলো হুবহু মিলে গেছে বলে দাবি তদন্তকারীদের। এছাড়া, তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে। এর মধ্যে গোয়েন্দাদের আতসকাচের নীচে মনীষা হবালদারের পরিবারের অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেনের তথ্য রয়েছে।                                                                                         

CBI-এর দাবি অনলাইনে টাকা ট্রান্সফার হয়েছিল মনীষা হবালদারের স্বামীর মোবাইল নম্বরে। পাশাপাশি প্রশ্নফাঁসকাণ্ডে অন্যতম সন্দেহভাজন লাতুরের শিশু বিশেষজ্ঞ মনোজ ভগবানরাও শিরুরের পরিবারের এক সদস্যের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা নগদ। যা প্রশ্নফাঁস কেলেঙ্কারির তদন্তে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে CBI। ১০ অগাস্ট অর্থাৎ আগামী সোমবার CBI-এর জমা দেওয়া চার্জশিট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে রাউস অ্যাভিনিউ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget