এক্সপ্লোর

আগামীকালের বনধে যোগ দিলে ফল ভুগতে হবে, সরকারি কর্মীদের কেন্দ্রের হুঁশিয়ারি

কেন্দ্রীয় নির্দেশ আরও বলছে, সব অফিসারকে অনুরোধ করা হচ্ছে, বনধের দিন তাঁরা যেন কোনও কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনওভাবে ছুটি অনুমোদন না করেন। যে কর্মীরা কাজ করতে আগ্রহী, কোনওভাবেই তাঁদের যেন অফিসে আসতে আটকানো না হয়।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির বিরুদ্ধে আগামীকাল বাম-কংগ্রেস জোট যে বনধ ডেকেছে তাতে যোগ দিলে ফল ভোগ করতে হবে। সরকারি কর্মীদের এই ভাষাতেই কেন্দ্রীয় সরকার হুঁশিয়ারি দিল। সবকটি কেন্দ্রীয় দফতরকে লিখিতভাবে তারা বলেছে, বর্তমান নিয়ম অনুযায়ী কোনও সরকারি কর্মী কোনও ধরনের বনধে যোগ দিতে পারেন না। অতএব কেউ যদি এমন পদক্ষেপ করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে, বনধের ইস্যুর সঙ্গে সহমত হলেও তারা আগামীকালের বনধ মানবে না। এবার একই পথে হেঁটে কেন্দ্রও জানিয়ে দিল, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী বনধে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দফতরগুলিকে তারা লিখিতভাবে জানিয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী কোনও সরকারি কর্মী গণছুটি নেওয়ার মত কোনও ধরনের ধর্মঘটে যোগ দিতে পারেন না। সংগঠন করার অধিকারের মধ্যে বনধ ডাকার অধিকার নেই। আইনে এমন কোনও ছাড় নেই যার ফলে সরকারি কর্মীরা বনধ করতে পারেন। সুপ্রিম কোর্টও বারবার বলেছে, বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনও সরকারি কর্মীর বনধে যোগ দেওয়া পুরোপুরি বেআইনি, যদি কোনও কর্মী এই কাজে যুক্ত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে আইনমত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় নির্দেশ আরও বলছে, সব অফিসারকে অনুরোধ করা হচ্ছে, বনধের দিন তাঁরা যেন কোনও কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনওভাবে ছুটি অনুমোদন না করেন। যে কর্মীরা কাজ করতে আগ্রহী, কোনওভাবেই তাঁদের যেন অফিসে আসতে আটকানো না হয়। সিআইএসএফকে নজরদারি কড়া করারও নির্দেশ দিয়েছে তারা। তবে মনে করা হচ্ছে, কালকের বনধে সরকারি ব্যাঙ্কগুলির কাজ ভালরকম ব্যহত হবে। স্তব্ধ হতে পারে বহু ব্যাঙ্কের এটিএম পরিষেবাও। ৮ তারিখের বনধে তাদের কাজকর্মে প্রভাব পড়তে পারে বলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্কের মত ব্যাঙ্কগুলি উদ্বেগপ্রকাশ করেছে। ৬০টির মত ছাত্র সংগঠন ও সরকারি কর্মী সংগঠন এই বনধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বাড়তে থাকা ফি-র বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশে তাদের এই অবস্থান। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর দুষ্কৃতী হামলার নিন্দা করেছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। তা ছাড়া রেলওয়ের বেসরকারিকরণ, ৪৯টি প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের ইউনিটকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া ও ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদেও হচ্ছে এই বনধ। ১৭৫টির বেশি কৃষক ও কৃষিকর্মী সংগঠনের মঞ্চ এই বনধ সমর্থন করেছে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget