এক্সপ্লোর

Chennai IAF Air Show : সৈকতে বায়ুসেনার প্রদর্শনী দেখতে প্রায় ১৫ লক্ষ মানুষের ভিড়, প্রাণ গেল ৫ জনের; অসুস্থ হয়ে হাসপাতালে শতাধিক

Chennai IAF 92th Anniversary Air Show: ভারতীয় বায়ুসেনা ৯২ তম বার্ষিকী উপলক্ষে এদিন এয়ার শো-র ব্যবস্থা করা হয় মেরিনা সৈকতে।

চেন্নাই : আকাশপথে ভারতীয় বায়ুসেনার প্রদর্শনী দেখতে কার্যত জনসমুদ্র নামে চেন্নাইয়ের মারিনা বিচে। যার পরিণতি হল ভয়ঙ্কর ! গরমের মধ্যে প্রায় ১৫ লক্ষ দর্শকের সমাগম। কার্যত নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ডিহাইড্রেশন ও হিটস্ট্রোকে প্রাণ হারালেন ৫ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। 

ভারতীয় বায়ুসেনা ৯২ তম বার্ষিকী উপলক্ষে এদিন এয়ার শো-র ব্যবস্থা করা হয় মেরিনা সৈকতে। যেখানে প্রায় ৭২টি বিমানের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। যার মধ্যে ছিল সুপারসনিক রাফাল জেট ও দেশিয় পদ্ধতিতে তৈরি তেজস যুদ্ধবিমান। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। যা দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। কাতারে কাতারে দর্শক আসতে থাকেন সৈকতে। এর পর পরই দুর্ঘটনার খবর সামনে আসতে থাকে।

বহু সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। গরমের মধ্যে অত মানুষ চলে আসায় খুবই সমস্যা হয়। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর পরই লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বেরোতে থাকেন । যার জেরে ঘণ্টার পর ঘণ্টার মেরিনা সৈকতের আশপাশের এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তাতে জটিলতা ও অস্বস্তি বেড়ে যায়। 

চেন্নাইয়ের মেয়র প্রিয়া বলেন, "IAF আমাদের কাছে যে যে সাহায্য চেয়েছিল তা-ই দিয়েছি। এর পাশাপাশি ন্যূনতম যেসব সাহায্য যেমন- জলের ট্যাঙ্ক, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স...কিন্তু এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। অতিরিক্ত গরমেই মানুষ মারা গেছেন। ভুক্তভোগীদের সাহায্য করতে আমরা সব পদক্ষেপ নেব।"

এক পুলিশ অফিসার বলছেন, "পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় ১২ জন লোক মূর্ছা যান।" এই পরিস্থিতিতে মানুষজন হুড়োহুড়ি করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন, তাই জরুরি পরিষেবা দিতে বেগ পেতে হয়। স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, ডিহাইড্রেশন ও গরম-সংক্রান্ত অসুস্থতার কারণে প্রায় ১০০ জনের চিকিৎসা করা হয়। 

এই ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্য সরকারের প্রস্তুতির সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা। AIADMK নেতা ও মুখপাত্র কোভাই সত্যন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানান। তাঁর ইস্তফা দাবি করেন। তিনি বলেন, যখন কোনও অযোগ্য মুখ্যমন্ত্রী থাকেন, তাঁর মন্ত্রী পরিষদও অযোগ্য হন। এর থেকে ভাল ফল আশা করতে পারেন না। যখন এমকে স্ট্যালিন ও তাঁর পরিবার বাতানুকূল মেকশিফ্টে বসে সুখে শো দেখছিলেন, সাধারণ মানুষকে এই এয়ার শো দেখতে ৫-১০ কিলোমিটার হাঁটতে হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget