এক্সপ্লোর

Chhattisgarh News: মাথার দাম ছিল ১ কোটি টাকা, এনকাউন্টারে শীর্ষ নেতা-সহ খতম ৩০ মাওবাদী

Security Forces: শীর্ষ মাও নেতৃত্ব উপস্থিত রয়েছেন বলে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার জেলার DRG-র কর্মীরা এদিন তল্লাশি অভিযান শুরু করলে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা।

নারায়ণপুর (ছত্তীসগঢ়) : এনকাউন্টারে ৩০ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ মাও নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ। যার মাথার দাম ছিল এক কোটি টাকা। মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন বাসব রাজ। যার খোঁজে সারা দেশজুড়ে তল্লাশি চলছিল। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড তাঁকে নিকেশ করেছে ছত্তীশগঢ়ে। এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।

পুলিশ জানিয়েছেন, ছত্তীসগঢ়্রের নারায়ণপুর জেলার জঙ্গলঘেরা অবুজমাঢ় এলাকায় মাওবাদী-বিরোধী বিশাল অভিযান শুরু হয় এদিন। মাওবাদী ও DRG-র জওয়ানদের মধ্যে চলে গুলি বিনিময়। বুধবার সকালে শুরু হওয়া ওই অভিযানে নারায়ণপুর ছাড়াও বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার DRG-র কর্মীরা ছিলেন। মাওবাদীদের শীর্ষ নেতৃত্বকে ঘিরে ফেলেছিলেন নিরাপত্তাকর্মীরা।

শীর্ষ মাও নেতৃত্ব উপস্থিত রয়েছেন বলে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার জেলার DRG-র কর্মীরা এদিন তল্লাশি অভিযান শুরু করলে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। 

চলতি মাসেই গোড়ার দিকে এনকাউন্টারে খতম করা হয় ২২ জন মাওবাদীকে। ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার ঘন জঙ্গলে গুলির লড়াই চলে নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে। তেলঙ্গানার সীমান্তবর্তী ওই জেলায় 'অপারেশ সংকল্প'-তে টানা এনকাউন্টারে নিহত হয় মাওবাদীরা। বিদ্রোহ-বিরোধী বিশাল উদ্যোগে এই সাফল্য বলে জানান এক পুলিশ আধিকারিক। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর পাওয়া যায়। ওই পুলিশ আধিকারিক জানান, সকালে কারেগুট্টার পাহাড়ি জঙ্গলে আন্তঃজেলা সীমানা বরাবর উভয় পক্ষের গুলির লড়াই শুরু হয়। ২২ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় তল্লাশি অভিযান চলে।  

বস্তার এলাকায় অন্যতম বড় মাওবাদী বিরোধী অভিযান অপারেশন সংকল্প। যে অভিযানে যুক্ত রয়েছেন নিরাপত্তাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ২৪ হাজার নিরাপত্তাকর্মী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশের সব ইউনিট, CRPF এবং তাদের এলিট ইউনিট CoBRA-র কর্মীরা রয়েছেন এতে।

গত জানুয়ারি মাসেই ছত্তীসগঢ়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ড মাইন বিস্ফোরণ করা হয়। মাওবাদী হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়েছিল। মাওবাদী দমন অভিযান থেকে ফেরার পথে হামলা হয় বলে জানা যায়। ছত্তীসগঢ়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মাওবাদী হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়। মাওবাদী দমন অভিযান সেরেই ফিরছিলেন ওই জওয়ানরা। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, কার্যত ধসে যায় রাস্তার একটা বড় অংশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার একটা বড় অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়।

সেরা শিরোনাম

Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
Food Safety Raid : খাবার আর ইউরিনাল একই জায়গায়, ফ্রিজে রক্ত, ভনভন করছে মাছি, আরশোলা, ভয়াবহ ছবি 'অলিম্পিয়া'য়
খাবার আর ইউরিনাল একই জায়গায়, ফ্রিজে রক্ত, ভনভন করছে মাছি, আরশোলা, ভয়াবহ ছবি 'অলিম্পিয়া'য়
US Russia Uranium Treaty : তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা
তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা
AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget