এক্সপ্লোর

শাড়ি ছুঁড়ে নদীতে ডুবতে থাকা দুই ব্যক্তির প্রাণ বাঁচালেন দুই মহিলা

পাথরিয়ার মহকুমা শাসক অনুরাধা অগ্রবাল জানিয়েছেন, পুরস্কারের জন্য এই দুই মহিলার নাম সুপারিশ করবেন তিনি..

রায়পুর: দুই মহিলার উপস্থিত বুদ্ধির জোরে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন দুই ব্যক্তি। বন্যার জলে ফুঁসতে থাকা নদীতে দুজন ডুবন্ত মানুষকে বাঁচালেন ছত্তিসগঢ়ের মুঙ্গেলির দুই মহিলা। দু’জনকে বাঁচাতে পারলেও তৃতীয় ব্যক্তিকে তাঁরা বাঁচাতে পারেননি।

ঘটনাটি গত ১৯ অগাস্টের। ছত্তিসগঢ়ের মুঙ্গেলি জেলার  ছিন্দভোগ গ্রামের নদীতে স্নান করছিলেন ৪০ বছরের পূর্ণিমা কেওয়ান্ত এবং বছর পঁয়ত্রিশের পঞ্চবতী। হঠাৎই চিৎকার শুনে তাঁরা দেখেন তিন জন বন্যার জলে ভেসে যাচ্ছেন।

পূর্ণিমা ও পঞ্চবতী প্রথমে সাঁতার কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু স্রোত এতটাই বেশি ছিল যে ভেসে যাওয়া ব্যক্তিদের নাগাল পাওয়া তাঁদের পক্ষে সম্ভব ছিল না। উপায়ান্তর না-দেখে শাড়ির সঙ্গে পাড়ে পড়ে থাকা একটি লোহার রড বেঁধে ওই ব্যক্তিদের দিকে ছুঁড়ে দেন পূর্ণিমা ও পঞ্চবতী।

ভেসে যেতে থাকা দু’জন ওই শাড়ি ধরতে পারলেও তৃতীয় ব্যক্তি তা পারেনি। ইতিমধ্যেই পূর্ণিমা ও পঞ্চবতীর সঙ্গে থাকা আর এক মহিলা গ্রামবাসীদের ডাকতে যান। কিন্তু পূর্ণিমা ও পঞ্চবতী সময় নষ্ট করেননি। তাঁরা সাঁতরে ওই দুই ব্যক্তিকে পাড়ে তুলে আননে।

পাথরিয়ার মহকুমা শাসক অনুরাধা অগ্রবাল জানিয়েছেন, প্রাণে বেঁচে যাওয়া দুই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ২৩ বছরের অনিল এবং ৩৫ বছরের রামেশ্বর পটেল। তৃতীয় ব্যক্তির নাম মনোজ পটেল। তাঁর বয়স ৩০ বছর। কিছু দূর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

অনুরাধা বলেন, ‘‘অসাধারণ সাহস এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে দুই অঙ্গনওয়াড়ি কর্মী পূর্ণিমা ও পঞ্চবতী দুটি জীবন বাঁচিয়েছেন। ওদের প্রশংসা প্রাপ্য। আমি ওঁদরে নাম পুরস্কারের জন্য সুপারিশ করব।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget