Biriyani In Mid Day Meal : মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি ! এই রাজ্যে বড় সিদ্ধান্ত
Mid Day Meal : সম্প্রতি এই বিষয়ে রাজ্যের মুখ্য়মন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে এই প্রস্তাব দিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী রাজমোহন।

Mid Day Meal : ডিম দিতেই নাজেহাল অবস্থা হয় অনেক রাজ্য়ের, এবার মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির কথা ভাবনা এই রাজ্যের সরকার। তবে রোজ নয়, সপ্তাহে একদিন এই বিশেষ মিল দেওয়ার কথা ভাবছে তামিলনাড়ুর সরকার। সম্প্রতি এই বিষয়ে রাজ্যের মুখ্য়মন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে এই প্রস্তাব দিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী রাজমোহন।
কী জানিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী
এই বিষয়ে স্কুলশিক্ষা মন্ত্রী রাজমোহন বলেছেন, ''তামিলনাড়ুতে প্রতিটি সরকার মিড-ডে মিলের উন্নতি করতে কিছু না কিছু আপগ্রেড করেছে। সেই কারণে স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবারে আরও কিছু যোগ করতে চাইছে সরকার। অতীতে কামারাজার রাজ্যে মিড-ডে মিল স্কিম নিয়ে আসেন। পরে করুণানিধি এই মিলে ডিম যোগ করেন। এমজিআর এই মিলে পুষ্টিকর খাবার যোগ করেন। জয়ললিতা এই মিড-ডে মিলে সারা সপ্তাহে একাধিক ডিম দেওয়ার ব্যবস্থা করেন। সেই পথ ধরে আমি স্কুলের এই মিলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার ভাবছি।''
এখন কতটা এগিয়েছে এই প্রস্তাব
সূত্রের খবর, সম্প্রতি স্কুলশিক্ষা মন্ত্রীর এই প্রস্তাব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে গেছে। একবার অনুমতি পেলেই সরকারি স্কুলের মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি চালু হয়ে যাবে রাজ্যে। তামিলনাড়ুর রাজনৈতিক অতীত বলছে, স্কুলের পুষ্টি প্রোগ্রামে বরাবরই পথ দেখিয়েছে এই রাজ্য। সেই ধারা বজায় রাখতে চাইছে নতুন বিজয়ের সরকার।
তামিলনাড়ু মিড-ডে মিল দেখিয়েছে অন্যদের পথ
স্কুলছুট রুখতে শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিলের মতো পুষ্টিকর যোজনা শুরু করে তামিলনাড়ুর সরকার। ১৯৫০ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামারাজারের হাত ধরে শুরু হয় এই মিড-ডে মিল। পরবর্তীকালে অন্য রাজ্যের সরকারও এই সামাজিক কল্যাণমূলক স্কিম নিজ নিজ রাজ্যে প্রয়োগ করেন। ২০২২ সালে চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম নিয়ে আসে DMK সরকার। যার ফলে এখন স্কুলে দুটি পুষ্টিকর মিল পায় তামিলনাড়ুর স্কুল পড়ুয়ারা।
এবার স্কুলের মেনুতে থাকবে কী
তবে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দিয়েই ক্ষান্ত থাকতে চাইছে না তামিলনাড়ুর সরকার। ইতিমধ্যেই স্কুলপড়ুয়ার ব্রেকফাস্ট পিছু ১৫ টাকা বরাদ্দ করেছে সরকার। পাশাপাশি স্কুলের এই মিলে নতুন কিছু মেনু আনতে চাইছে তারা। উপমা, রাভা, আটার পরিবর্তে পড়ুয়াদের খাবার মেনুতে নতুন কিছু আনতে চাইছে সরকার।
আরও পড়ুন : সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?























