এক্সপ্লোর

Cough Syrup Death : বাচ্চাদের কাফ সিরাপেই মৃত্যুফাঁদ! রাজস্থানে পরপর শিশুমৃত্যুতে তদন্ত, কী জানাল সরকার?

রাজস্থান মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড সংশ্লিষ্ট ওষুধের সরবরাহ ও বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজস্থান ও মধ্যপ্রদেশে কাশির সিরাপে শিশুমৃত্যুর অভিযোগ, তদন্ত শুরু।
  • রাজস্থান সরকার জানিয়েছে, কাশির সিরাপে মৃত্যু হয়নি, চিকিৎসককে বরখাস্ত।
  • শিশুদের মৃত্যুর সঙ্গে ওষুধের সম্পর্ক নেই, দাবি স্বাস্থ্য বিভাগের।
  • নিষিদ্ধ কাশির সিরাপ লেখার দায়ে চিকিৎসক ও ফার্মাসিস্ট বরখাস্ত।

দুই দিন আগের ঘটনা। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় কিডনির অসুখে পরপর শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়ায়। তারপর দেখা যায়,  এই শিশুদের প্রাথমিক লক্ষণ ছিল জ্বরজারি, সর্দিকাশি। একটি কাফ-সিরাপ খাওয়ার পরই তাদের অবস্থার অবনতি হয়। কিডনি বিকল হয়ে মারা যায় ৬ শিশু (শেষ খবর পাওয়া অনুসারে)। ১ দিনের মধ্যেই রাজস্থান থেকে দুই শিশুর মৃত্যুর ঘটনা তোলপাড় ফেলে দেয়। অভিযোগ ওঠে, একটি জেনেরিক একটি কাফ সিরাপ খেয়েই এই ঘটনা।  জানা যায়, গত দুই সপ্তাহে রাজস্থানে দুই শিশুর মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ জন অসুস্থ হয়ে পড়ে।  অভিযোগ, কেসন ফার্মা নামক একটি কোম্পানির  ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড যৌগ থাকা কাশির সিরাপ খেয়ে ৫ ঘণ্টার মধ্যে মারা যায় এক শিশু। তার আগে কাফ সিরাপ খাওয়ার পর ২ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর তোলপাড় শুরু হয়ে যায়। তদন্তের নির্দেশ দেয় রাজস্থান সরকার। 

ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা ও স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনসর দ্রুত তদন্তের নির্দেশ দেন। তবে তদন্তের পর সরকারের দাবি, শিশুদের মৃত্যু কাশির সিরাপ খেয়ে ঘটেনি। বিভাগ তদন্ত রিপোর্টে দাবি, কোনও চিকিৎসক এই ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেননি। তা সত্ত্বেও, সিকর জেলার একটি ঘটনায় শিশুদের জন্য নিষিদ্ধ কাশির ওষুধ লেখায় এক ডাক্তার এবং এক ফার্মাসিস্টকে বরখাস্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।  আরএমএসসিএল (রাজস্থান মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড) সংশ্লিষ্ট ওষুধের সরবরাহ ও বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । 

তদন্তে দাবি ভরতপুরের কালসাডা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী মনু যোশী গত ২৫ সেপ্টেম্বর কাশি, সর্দি ও জ্বরের চিকিৎসার জন্য সিএইচসি কালসাডায় যান। সেখানে ডাক্তার তাঁকে কিছু ওষুধ দেন, যার মধ্যে কাশির ওষুধ ড্যাকট্রামেট্রোফেন হাইড্রোক্লোরাইডও ছিল। পরে মনু যোশী তাঁর তিন বছরের ছেলে গগনকেও ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ খাইয়ে দেন। গগন আগে থেকেই সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অবস্থা খারাপ হলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং পরে জয়পুরের জে কে লোন হাসপাতালে রেফার করা হয়।  ডাক্তাররা চিকিৎসা করেন এবং গগনের শারীরিক অবস্থার উন্নতি হয়। ২৭  সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ, এই ঘটনার সঙ্গে ওষুধের সম্পর্ক নেই। 

যাদের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম সম্রাট।  তদন্তে দাবি,  সম্রাট আগে থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। ১৮ সেপ্টেম্বর তার মা নহনি চিকিৎসার জন্য উপকেন্দ্র মালাহ-এ গিয়েছিলেন, যেখানে সাধারণ ওষুধ দেওয়া হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় সম্রাটকে ভরতপুর থেকে জয়পুরে রেফার করা হয়। ২২ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। অর্থাৎ, মৃত্যুর সঙ্গে কাশির ওষুধের সরাসরি কোনও সম্পর্ক ছিল না।

সিকর জেলার খোরি গ্রামের এক শিশুর মৃত্যু নিয়েও তদন্ত করা হয়। রিপোর্ট অনুযায়ী, ৭ জুলাই শিশুটিকে জ্বর ও সর্দির জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ডেক্সট্রোমেথরফান দেননি। কিন্তু ২৮ সেপ্টেম্বর রাতে ওই শিশুর সামান্য কাশি হওয়ায় তার মা বাড়িতে আগে থেকে রাখা কাশির এই সিরাপ ৫ মিলি খাইয়ে দেন। তারপর সকালে সে নিস্তেজ হয়ে পড়ে। তারপর  হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তার। তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে শিশুর মৃত্যু চিকিৎসকের লেখা ওষুধে নয়, বরং বাড়িতে আগে থেকে মজুত ওষুধ খাওয়ানোর কারণে হয়েছে।

হাতিদেহ পিএইচসি-তে ডাক্তার ও ফার্মাসিস্ট বরখাস্ত

তদন্তে আরও জানা গেছে যে, সিকর জেলার হাতিদেহ পিএইচসি-তে একজন ডাক্তার ও ফার্মাসিস্ট শিশুদের কাশির নিষিদ্ধ ওষুধ লিখেছিলেন। সেই অভিযোগে ডাঃ পলক (চিকিৎসক) এবং পপ্পু সোনি (ফার্মাসিস্ট)-কে বরখাস্ত করা হয়েছে। এর পরে স্বাস্থ্য বিভাগ জারি করে অ্যাডভাইজরি। চিকিৎসকদের ওষুধ লেখার সময় নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget