এক্সপ্লোর

India-China Relations: ব্রহ্মপুত্রের উপর বিরাট জলবিদ্যুৎ প্রকল্প, ঝড়ের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে চিন, উদ্বেগ বাড়ছে ভারতের

China Building Mega Dam on Brahmaputra: ব্রহ্মপুত্রে চিনের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প। উদ্বেগ বাড়ছে ভারতের। ছবি: Gemini

নয়াদিল্লি: পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণই লক্ষ্য। কিন্তু তা করতে গিয়ে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে চিন। কারণ ইয়ারলুং সাংপো নদীর উপর নিম্নভাগে ওই বাঁধ নির্মাণ করছে ড্রাগন, ভারত সীমান্ত থেকে যার দূরত্ব মোটে ৫০ কিলোমিটার। ওই বাঁধটি তৈরি হলে ভারতের উপর তার মারাত্মক প্রভাব পড়বে। (China Building Mega Dam on Brahmaputra)

ওই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কথা আগেই ঘোষণা করেছিল চিন। সম্প্রতি নির্মাণকার্য শুরু করেছে তারা। আর তাতেই অস্বস্তি বেড়েছে দিল্লির। ভরতীয় গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং স্যাটেলাইটের তোলা ছবি মিলিয়ে দেখা গিয়েছে, গত কয়েক মাসে বাঁধ নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আন্তঃসীমান্ত অঞ্চলের নদীর উপর এমন বিশাল বাঁধ নির্মাণকে ঘিরে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। (India-China Relations)

আরও পড়ুন: গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হল বিজেপি নেতাকে, বেআইনি বালির খাদানের দখল নিয়ে ঝামেলার জের!

যে ইয়ারলুং সাংপো নদীর উপর জলবিদ্যুৎ বাঁধটি নির্মাণ করছে চিন। নদীটির উৎপত্তি তিব্বতে, অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে, যেখানে নদীটির নাম সিয়াং। অসমে ঢুকে হয়ে গিয়েছে ব্রহ্মপুত্র নদ। লক্ষ লক্ষ ভারতীয়র জীবন-জীবিকা নির্ভর করে ব্রহ্মপুত্রের উপর। বিশেষজ্ঞদের মতে, বাঁধটি নির্মিত হলে গ্রীষ্মকালে নিম্ন অববাহিকায় জল কমে আসতে পারে ৮৫ শতাশ পর্যন্ত। এর ফলে ভারত এবং বাংলাদেশের কৃষিকাজ যেমন ব্যাহত হবে, ব্যাহত হবে শিল্পোৎপাদনও। আবার  বর্ষার সময় অতিরিক্ত জল ছাড়া হলে বানভাসি হতে পারে অরুণাচল এবং অসমের বিস্তীর্ণ অঞ্চল।

আরও পড়ুন: আমেরিকার হানায় ৩ ভারতীয়র মৃত্যু, মোদির সামনেই প্রশ্নের মুখে ট্রাম্প, কী জবাব দিলেন?

শুধু তাই নয়, ওই জলবিদ্যুৎ বাঁধ নির্মিত হলে জলের স্বাভাবিক প্রবাহ যেমন বাধাপ্রাপ্ত হবে, তেমনই পলি পরিবহনের যে স্বাভাবিক প্রক্রিয়া, তাতেও বদল আসতে পারে। ক্ষতি হতে পারে পরিবেশের। নদীর উজানে বাঁধ নির্মাণের ফেল ভারতকে জব্দ করাও চিনের পক্ষে আরও সহজ হবে। কারণ সেক্ষেত্রে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করবে তারাই। বেজিংয়ের দাবি, জলবিদ্যুৎ প্রকল্পটির মূল লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন। এতে অন্য কোনও দেশের ক্ষতি হবে না। কিন্তু ঝুঁকি নিতে নারাজ ভারত। ভারত পরিস্থিতির দিকে নজর রেখেছে। ২০২৫ সালের জুলাই মাসে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বিষয়টি তোলেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget