Nepal Disaster : ভূমিকম্পে কেঁপে উঠল চিন ! হ্রদ ভাঙার খবর নেপালে, আধ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কতা
আধ ঘণ্টার মধ্যে হড়পা বান আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে । তিব্বত-নেপাল সীমান্তে ফের আতঙ্ক চরমে।

নেপালে ভয়াবহ জলপ্রলয়ের মাঝেই ফের বড় বিপদের আশঙ্কা। চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। এরই মধ্যে তিব্বত-নেপাল সীমান্তে হ্রদ ভেঙে জল নেমে আসতে শুরু করল। ভাঙতে শুরু করেছে হড়পা বানের ফলে তৈরি হওয়া কৃত্রিম হ্রদ। আধ ঘণ্টার মধ্যে হড়পা বান আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে । তিব্বত-নেপাল সীমান্তে ফের আতঙ্ক চরমে। নেপালে ভয়াবহ জলপ্রলয়ের মাঝেই ফের বড় বিপদের আশঙ্কা।
চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। এরই মধ্যে তিব্বত-নেপাল সীমান্তে হ্রদ ভেঙে জল নেমে আসার খবর। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে নেপাল প্রশাসন। হড়পা বান আসতে পারে বলে সতর্ক করেছে নেপাল পুলিশ। হ্রদ উপচে জল বাইরে বেরিয়ে আসছে। ত্রিশূলি নদীতে দ্রুত জলস্তর বাড়ছে বলে খবর। সময় বেঁধে দিয়ে বলা হয়েছে, এলাকা ছাড়ুন। যে যেটুকু পারছেন, সেটুকু হাতে নিয়েই ছুটতে শুরু করেছেন মানুষ।
একাধিক এলাকায় হড়পা বানের জল ঢুকে পড়ার খবর সামনে এসেছে। রসুয়া জেলাতেও জল পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে হড়পা বানের আশঙ্কায় উদ্ধারকাজ বন্ধ হয়েছে। নতুন করে হড়পা বানের আশঙ্কা তৈরি হওয়ায় নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজেও প্রভাব পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে বলে খবর। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে।
জল বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে নদী সংলগ্ন এলাকাগুলিতে। হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, প্রয়োজনীয় সেই সামান্য জিনিসপত্র নিয়েই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন বাসিন্দারা। বহু মানুষ নিচু এলাকা ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।
হ্রদ থেকে জল উপচে বাইরে বেরিয়ে আসার পর ত্রিশূলি নদীর জলস্তর দ্রুত বাড়ছে। নদী তীরবর্তী এলাকায় নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নেপালে আগের বিপর্যয়ের ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই ভূমিকম্প, হ্রদ ভাঙা এবং ত্রিশূলি নদীতে জল বাড়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এদিকে, নেপাল বিপর্যয়ে বাড়ছে মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে পাঁচশ ছুঁইছুঁই। নিখোঁজ ২৮৯ জন ভারতীয়। এখনও খোঁজ মিলছে না কৈলাস-মানস সরোবরে যাওয়া পশ্চিমবঙ্গের ৩২ জনের। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাড়ির মানুষজন।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার






















