এক্সপ্লোর

পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন প্রয়োগ হল চিনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তা-র শরীরে

করোনা ভ্যাকসিন বানানো নিয়ে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে অঘোষিত এক চ্যালেঞ্জ নিয়েই এগোচ্ছে চিন...

বেজিং: চিনে তৈরি করোনা প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)কর্তা গাও ফু। তাঁর শরীরে এই টিকা কাজ করলে আরও মানুষকে দেওয়া শুরু হবে।

চিনা ই-কমার্সের অন্যতম ধারক আলিবাবা-য় আয়োজিত ওয়েবিনার আসরে গাও সকলকে জানান, আমি একটি আন্ডারকভার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছি। আমার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আশা করছি, এটি কাজ করছে ঠিকমতো।

উল্লেখ্য সম্প্রতি এক সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী দেশের সরকার সাধারণ মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের ব্যাপারে অনুমতি দেওয়ার আগেই চিনের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা নিজেদের কর্মীদের উপর প্রতিষেধক প্রয়োগ করে দেখেছে। দেশের সরকারের অনুমতি না নিয়েই এভাবে পরীক্ষা চালানোটিকে নীতিগত জায়গা থেকে অনেকই অনুচিত মনে করছেন। কিন্তু উচিত-অনুচিতের তোয়াক্কা না করেই সংস্থাটি তাদের ৩০ জন কর্মীর উপর প্রতিষেধক প্রয়োগ করেছে গত মার্চেই।

কবে এবং কখন তাঁকে প্রতিষেধক দেওয়া হয়েছে তা অবশ্য স্পষ্ট জানাননি গাও। তিনি শুধু জানিয়েছেন, সরকারের অনুমোদন সাপেক্ষে যে পরীক্ষা চলছে, তাঁর উপর ভ্যাকসিন প্রয়োগ সেই পরীক্ষারই অঙ্গ। ব্যাপারটা হল, এখন ভ্যাকসিন বানানো নিয়ে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে অঘোষিত এক চ্যালেঞ্জ নিয়েই এগোচ্ছে চিন।

সম্প্রতি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বিশ্বস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ লরেন্স গোস্টিন তো বলেইছেন, ‘এখন যা অবস্থা কোভিন-১৯ প্রতিষেধক হল একেবারে অমৃতের মতো বস্তু। কে আগে হাতে পাবে তা নিয়ে না চাইলেও একটা লড়াই চলছেই। এ সেই অনেকটা কে আগে চাঁদে লোক পাঠাতে পারে তা নিয়ে রাশিয়া আর আমেরিকার লড়াইয়ের মতো।’ আর এক্ষেত্রে লড়াইয়ের অন্যতম প্রতিপক্ষ চিন। সারা বিশ্বে ডজন দুয়েক সম্ভাব্য করোনা প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে আটটি প্রতিষেধকই চিনের। এত বেশি সংখ্যক সম্ভাব্য প্রতিষেধক নিয়ে আর কোনও দেশ কাজ করছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget