এক্সপ্লোর

Chit Fund Case: চিটফান্ডে ফের সক্রিয় সিবিআই, ‘মন্ত্র ই সার্ভিসেস’ সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি

‘মন্ত্র ই সার্ভিসেস’ নামে একটি চিটফান্ড সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

কলকাতা : চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় হল সিবিআই। আজ ‘মন্ত্র ই সার্ভিসেস’ নামে একটি চিটফান্ড সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে সিবিআই।

বালিগঞ্জের ফার্ন রোড থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটি। ‘মন্ত্র ই সার্ভিসেস’ নামে এক চিটফান্ড সংস্থায় বুধবার জোড়া তল্লাশি চালাল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডকাণ্ডের তদন্তে নেমে, আগে একাধিক সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করেছে সিবিআই। সেই তালিকায় ছিল এই ‘মন্ত্র ই সার্ভিসেস’-এর নামও। 

সিবিআই সূত্রের খবর, সেবি ও কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন রেজিস্ট্রার অফ কোম্পানিজ বা ROC-র কাছ থেকে এই সংস্থা সম্পর্কে ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করা হয়েছে। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন সম্রাট ভট্টাচার্য ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য নামে এক দম্পতি। অভিযোগ, বেআইনিভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে এই সংস্থা।

বুধবার বালিগঞ্জের ফার্ন রোডের একটি বাড়িতে প্রথমে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এদিন তল্লাশি চলে নৈহাটিতে চিটফান্ড সংস্থার ডিরেক্টর প্রিয়ঙ্কা ভট্টাচার্যের বাড়িতেও। শ্বশুর বাড়িতেই থাকেন সম্রাট। এলাকায় ভাল মানুষ বলে পরিচিত প্রিয়াঙ্কা-সম্রাট যে চিটফান্ড ব্যবসার সঙ্গে জড়িত, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্থানীয় বাসিন্দারা। নৈহাটির বাসিন্দা সোমনাথ সরকার বলেন, আমার বান্ধবী হয়। কোনওদিন বুঝতে পারিনি এরকম করতে পারে।

সিবিআই সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। বাজার থেকে বেআইনিভাবে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে, তা কোথায় গেল ? এই সংস্থার কোথায় কী সম্পত্তি রয়েছে ? কোনও প্রভাবশালী যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

উল্লেখ্য, একাধিক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে এর আগে নানা রকম অভিযোগ উঠেছে রাজ্যজুড়ে। সেসবের অধিকাংশের বিরুদ্ধেই তদন্ত চলছে।

 

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget