এক্সপ্লোর

Helicopter Crash: ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা

Helicopter Crash in Uttarakhand: বদ্রীনাথ থেকে ফেরার পথে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে।

উত্তরাখণ্ড: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। আবারও ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। পরে খবর আসে, চামোলির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টার। বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে ঘটে এই বিপত্তি। খারাপ আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান করছে সেখানকার প্রশাসন। (Helicopter Crash in Uttarakhand)


বদ্রীনাথ থেকে ফেরার পথে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রাথমিক সূত্রে খবর, পাইলট সহ মোট ৬ জন যাত্রী ছিলেন বিমানটিতে। ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

চামোলি জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বদ্রীনাথ থেকে দেহরাদুনের দিকে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে প্রথমে নিখোঁজ হয়ে যায় একটি হেলিকপ্টার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দুটি দল তল্লাশি অভিযান শুরু করে। পরে খবর আসে ছ’জনকে নিয়েই ভেঙে পড়ে সেটি। হেলিকপ্টারটিতে পাঁচ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এক্স-এ একটি পোস্ট করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, জেলা প্রশাসন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি ক্রমাগত পরিস্থিতির উপর নজর রেখেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে, ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। সেই কপ্টারের পাইলট সহ ৭ জনই মারা গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে খবর পাওয়া যায়। স্থানীরা দাবি করেছিলেন, পাহাড়ি এলাকায় উড়ানের সময় হেলিকপ্টারে চারজনের বেশি যাত্রী তোলা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে সাত যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবাতমালের এক পরিবার ছিলেন। একই পরিবারের তিন জন মারা গিয়েছিলেন। রাজকুমার, তাঁর স্ত্রী ও মেয়ে কাশীর মৃত্যু হয়েছিল। তাঁরা কেদারনাথ দর্শন সেরে ফিরছিলেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Advertisement

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget