এক্সপ্লোর

CJI DY Chandrachud: আজ অবসর নিচ্ছেন CJI চন্দ্রচূড়, এবার কোন ভূমিকায়? মুখ খুললেন...

CJI DY Chandrachud Retires: অবসর জীবন কী ভাবে কাটাতে চান, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন CJI চন্দ্রচূড়।

নয়াদিল্লি: বয়সের তুলনায় চেহারায় এখনও তারুণ্য রয়েছে। দেশের প্রধান বিচারপতির হিসেবে আসীন হলেও, তেমন গম্ভীর বলে মনে হয় না দেখে। বিদায়লসগ্নে তাঁর সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন সহকর্মীরা। বৃহস্পতিবারই প্রধান বিচারপতি হিসেবে অবসর নিচ্ছেন CJI ডিওয়াই চন্দ্রচূড়। অবসরের পর কী করবেন, তা খোলসা করলেন নিজেই। জানালেন যে ভূমিকাই পালন করুন না কেন আগামী দিনে, তাতে এতদিন যে দায়িত্ব সামলেছেন, সেই মর্যাদা ধরে রাখবেন। (CJI DY Chandrachud)

অবসর জীবন কী ভাবে কাটাতে চান, তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন CJI চন্দ্রচূড়। তিনি জানান, বিচারপতির পদ থেকে অবসর নিলেও, সাধারণ মানুষেকর চোখে সমীহ, সম্ভ্রম থেকে যায়।  তাই পদ ছাড়লেও, ব্যক্তিগত জীবনে দায়িত্বজ্ঞান থেকে যায়। তাঁর কথায়, "পদের নিরিখে মানুষের কিছু প্রত্যাসা থাকে। নিজের ব্যাপারে একটা কথাই বলতে পারি, যে দায়িত্বে ছিলাম আমি, অবসর পরবর্তী জীবনে যা-ই করি না কেন, তার রেশ থেকে যাবে।" (CJI DY Chandrachud Retires)

বিচারপতির পদ থেকে অবসরগ্রহণের পর কেউ গ্রিন ট্রাইবিনাল, কেউ ক্রেচা সুরক্ষা কমিশন, কেউ আবার টেলিকম ট্রাইবুনালে যোগ দেন, যা পরিচালনা করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। CJI চন্দ্রচূড়ও কি সেই পথে হাঁটবেন? তিনি জানান, ট্রাইবুনালে যে মামলা ওঠে, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্বে আসেন হতে সততা এবং অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। তাই প্রাক্তন বিচারপতিরা, বিশেষ করে সর্বোচ্চ আদালত এবং হাইকোর্টের বিচারপতিরা অবসরের পর ট্রাইবুনালের দায়িত্বে আসীন হন।

তবে ট্রাইবুনালের দায়িত্বে আসীন হওয়ার কিছু নেতিবাচক দিকও রয়েছে বলে মত CJI চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি যখন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেন, তারে 'কুইড প্রো কুয়ো' হিসেবে দেখা হয়, অর্থাৎ কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া। সেই কারণেও অনেকে ট্রাইবুনাল থেকে দূরে থাকেন, যা দুর্ভাগ্যজনক বলে মনে করেন CJI চন্দ্রচূড়। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতিরাই ট্রাইবুনাল থেকে নিরপেক্ষ রায় দিতে পারেন বলে মত তাঁর।

৮ নভেম্বর, শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে শেষ দিন কাজ করেন CJI চন্দ্রচূড়। বিদায়ী ভাষণে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। জানান, কাউকে আঘাত করে থাকলে তাঁকে যেন ক্ষনা করে দেওয়া হয়। ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। ২০২২ সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান CJI চন্দ্রচূড়।

সেরা শিরোনাম

Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget