Abhijeet Dipke's Parents : "দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Cockroach Janta Party's Founder : ভগবান দীপকে জানান যে তিনি তাঁর ছেলের পাশে দৃঢ়ভাবে আছেন। তিনি আরও বলেন, "আমার কাছে ও চন্দ্রশেখর আজাদ ও ভগত সিং-এর মতো।"

ছত্রপতি সম্ভাজিনগর : আটক করা হয়েছে তাঁদের ছেলে ও আন্দোলনের অন্যতম প্রধান উদ্যোক্তা অভিজিৎ দীপকে-কে। শুধু তা-ই নয়, ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে চরম তৎপরতা দেখা গেছে দিল্লি পুলিশের মধ্যে। বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি ছাড়াও আন্দোলনের আরও শ'য়ে শ'য়ে সমর্থককে আটক করা হয়েছে। এই আবহে এবার সরব হলেন অভিজিতের বাবা ও মা। গণতন্ত্রকে সম্মান করা হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, এই ছাত্ররা কি "চম্বলের ডাকাত ?"
অভিজিতের বাবা সাংবাদিকদের বলেন, "আমি বুঝতে পারছি না দিল্লিতে এত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কেন ? এটা ছাত্রদের আন্দোলন। চম্বল থেকে ডাকাতরা কি দিল্লিতে জড়ো হয়েছে ? ডাকাতরা সংসদে বসে আছে।" অনুমতি ছাড়াই যে এই আন্দোলন চলছে- এ কথা উল্লেখ করা হলে তিনি বলেন, "প্রতিবাদ করার আইনি অধিকার যখন প্রত্যেক ভারতীয়রই রয়েছে, তখন অনুমতির প্রয়োজন কী ? এর অর্থ হল, তারা (সরকার) গণতন্ত্রের তোয়াক্কা করে না। যে প্রতিবাদ তাদেরই মুখোশ খুলে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে, সেই প্রতিবাদের জন্য তারা কীভাবে অনুমতি দেবে? এখানে অনুমতির কোনও প্রশ্নই ওঠে না।" Cockroach Janta Party Founder Abhijeet Dipke
ভগবান দীপকে জানান যে তিনি তাঁর ছেলের পাশে দৃঢ়ভাবে আছেন। তিনি আরও বলেন, "আমার কাছে ও চন্দ্রশেখর আজাদ ও ভগত সিং-এর মতো।"
অভিজিতের মা অনিতা দীপকেও বিক্ষোভকারীদের ওপর নেওয়া কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেন, "সরকারের এমন আচরণ অন্যায়। এরা এমন কী করেছে যে তাঁদের বিমান থেকে নামিয়ে আটক করতে হল ? ধর্ষকদের বাড়িতে গিয়ে কি পুলিশ তাদের গ্রেফতার করে ? তা তো করে না। অথচ অভিজিৎ দীপকে-সহ এই মানুষগুলিকে গ্রেফতার করা হল, যখন এর কোনও প্রয়োজনই ছিল না।" শনিবার দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপি (CJP)-র প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়ার একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে দিল্লি পুলিশ প্রায় ৫০০ বিক্ষোভকারীকে আটক করেছে। নতুন দিল্লি এলাকা জুড়ে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে ; সেখানে বিক্ষোভস্থলে পৌঁছানোর চেষ্টাকারী মানুষদের গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ ড্রোনও ব্যবহার করে। এর পাশাপাশি বহু রাজনৈতিক নেতৃত্বকেও আটক করা হয়েছে। Cockroach Janta Party
Before You Go
Delimitation Bill 2026 | "কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari






















