এক্সপ্লোর

Coal Smuggling Scam:কয়লাকাণ্ডে ১৩০০ কোটির কেলেঙ্কারি!  বিনয়ের ভাইকে জেরার পরে ইডির হাতে বিস্ফোরক তথ্য

যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর মতোই কি বিদেশে পালানোর ছক ছিল তাঁর ভাই বিকাশ মিশ্রর? কয়লা পাচারকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, ভিন দেশের পাসপোর্ট তৈরির জন্য এক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিকাশ মিশ্র।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে ১৩০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল। যার মধ্যে ৭৩০ কোটি টাকা নিয়েছিলেন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্র। জেরায় এমনই তথ্য মিলেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর। এছাড়া, দাবি করা হয়েছে, বিদেশে পালানোর ছক ছিল বিকাশেরও।

যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর মতোই কি বিদেশে পালানোর ছক ছিল তাঁর ভাই বিকাশ মিশ্রর? কয়লা পাচারকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, ভিন দেশের পাসপোর্ট তৈরির জন্য এক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিকাশ মিশ্র।

এজন্য ওই এজেন্টকে অগ্রিম টাকাও দিয়েছিলেন যুব তৃণমূল নেতার ভাই। ইডি সূত্রে আরও দাবি, প্রায় একমাস আগে বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে কলকাতা থেকে দিল্লিতে এসে গা ঢাকা দিয়েছিলেন বিকাশ মিশ্র। সুপ্রিম কোর্টে মামলা চালানোর জন্য কয়লা ব্যবসায়ী লালাকে আর্থিক ও অন্যান্য সহযোগিতাও করছিলেন তিনি। সূত্র মারফত এসব তথ্য পেয়েই, বিকাশের মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করেন তদন্তকারীরা। সেই সূত্রেই মঙ্গলবার ভোরে দিল্লির বসন্ত বিহার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে আরও দাবি, বিকাশকে জেরায় জানা গেছে, কয়লা পাচারকাণ্ডে মোট ১৩০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল। যুব তৃণমূল নেতা বিনয় ও তাঁর ভাই বিকাশ, ৭৩০ কোটি টাকা পেয়েছিলেন। 

ইডি সূত্রে আরও জানা গেছে, বিকাশকে এখনই কলকাতায় আনা হবে না। দিল্লিতেই জেরা করা হবে তাঁকে। পাশাপাশি, এর আগে জিজ্ঞাসাবাদে সিবিআইকে যেসব বিষয় জানিয়েছিলেন, তার তথ্য পেতে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ইডির তদন্তকারীরা।

দিল্লিতে এক মাস ধরে গা ঢাকা দিয়ে ছিলেন বিকাশ। দিল্লিতে এজেন্টের মাধ্যমে দুটি পাসপোর্ট তৈরির কাজ চলছিল বলেও খবর মিলেছে। প্রচুর পরিমাণ টাকা নিয়েও কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিল বিকাশ। এমনই খবর সূত্রের। প্রাথমিকভাবে ইডির আধিকারিকরা দাবি করছেন, বিকাশ মিশ্রের ভিন দেশের পাসপোর্ট বানিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল। 

 

 

সেরা শিরোনাম

Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget