এক্সপ্লোর

দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?

CJP protest : এবার দিল্লিতে দিল্লির পিতমপুরায় রামলীলার আয়োজকেরা  দশেরার রাবণ দহন অনুষ্ঠানে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পাশাপাশি আগুনে পোড়াবে ৩০ ফুটের একটি বিশাল আরশোলার মূর্তিও।

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ব্য়বহার করে বিজেপির ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। আর দেশজোড়া এই আন্দোলন-বিক্ষোভ দমাতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে চলছে নবরাত্রি। আর আগামী ২১ অক্টোবর নবরাত্রি শেষে দশেরা উৎসব। বিশ্বাস, এদিনই লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। অর্থাৎ দশেরা হল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের উৎসব। তাই এই দিন দিকে দিকে রাবণ-দহন উৎসব পালন হয়। আর এবার দিল্লিতে দিল্লির পিতমপুরায় রামলীলার আয়োজকেরা  দশেরার রাবণ দহন অনুষ্ঠানে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পাশাপাশি আগুনে পোড়াবে ৩০ ফুটের একটি বিশাল আরশোলার মূর্তিও। দিল্লির পিতমপুরায় রামলীলার আয়োজকেরা জানিয়েছেন, নোংরা ও অপরিচ্ছন্নতার প্রতীক হিসেবেই এই আরশোলাকে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা দিতে চান তাঁরা।                    

পিতমপুরায় প্রতি বছর রামলীলার আয়োজন করে শ্রী কেশব রামলীলা কমিটি। কমিটির তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ভারত অভিযান এবং স্বচ্ছ দিল্লি প্রচারের অংশ হিসেবেই এই উদ্যোগ। আয়োজকদের বক্তব্য, অশুভ শক্তির বিনাশের প্রতীক রাবণ দহনের সঙ্গে আরশোলা পোড়ানোর বিষয়টি যুক্ত করে পরিচ্ছন্নতার বার্তা আরও জোরালো করা হবে।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই রাজনৈতিক আবহেই  রামলীলায় বিশাল আরশোলার মূর্তি পোড়ানোর পরিকল্পনার পিছনে রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন অনেকেই ! ফলে এই বিষয়টি এখন যথেষ্ট আলোচনায়।  তবে আয়োজকদের দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দশেরায় রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানো বহুদিনের রীতি। এ বার সেই তালিকায় ৩০ ফুটের আরশোলা ! তাই স্বাভাবিকভাবেই  দিল্লির রামলীলা ময়দানের রাবন দহন এবার নজর কাড়বে।  

নির্বাচন কমিশনকে ব্য়বহার করে বিজেপির ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন।  এই আন্দোলন-বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। শুক্রবার ফের দিল্লির কনট প্লেসে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। সেন্ট্রাল পার্কে ‘তিরঙ্গা লেহরাও’ বা জাতীয় পতাকা ওড়ানোর জন্য জমায়েত করার ডাক দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।  এরই মধ্যে সামনে এসেছে রামলীলা ময়দানে আরশোলার মূর্তি দহনের খবর ।

  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget