এক্সপ্লোর

বিজেপিতে প্রবীণ কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর ছেলে, আগুন সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই সবাইকে একজোট হতে হবে, শাহিনবাগ নিয়ে হুঁশিয়ারি

বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে তিনি সওয়াল করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এমন অনেক কিছুই হয়েছে যা আগে সম্ভব ছিল না। এর উদাহরণ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন।

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর ছেলে সমীর দ্বিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বই তাঁর অনুপ্রেরণা বলে জানিয়েছেন সমীর। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের উপস্থিতিতে শাসক দলের খাতায় নাম লিখিয়ে সমীর শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়েও সরব হয়েছেন। শাহিনবাগের প্রতিবাদ, কর্মসূচি নিয়ে তাঁর হুঁশিয়ারি, আগুন সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই সবাইকে একজোট হতে হবে। বিজেপি সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে সামিল হয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই প্রথম কোনও রাজনৈতিক দলে যোগ দিলাম। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে অরাজনৈতিক লোকজনের রাজনীচতিতে পা রাখা উচিত। ভাল, শিক্ষিত মানুষের রাজনীতিতে যোগদান করা দরকার। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে তিনি সওয়াল করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এমন অনেক কিছুই হয়েছে যা আগে সম্ভব ছিল না। এর উদাহরণ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন। মাসখানেকের বেশি শাহিনবাগে সিএএর বিরুদ্ধে মহিলা, শিশুদের যে বিক্ষোভ অবস্থান চলছে, তার তীব্র নিন্দা করে সমীর প্রশ্ন তোলেন, শাহিনবাগে যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার সেই একই লোকজন যারা ১৯৬২ সালে চিনকে ধন্য ধন্য করেছিল। এখন আমরা প্রধানমন্ত্রী মোদিজির সমর্থনে এগিয়ে না এলে আজ যে আগুন ছড়াচ্ছে, তা নিয়ন্ত্রণে আনা যাবে না। তিনি আরও বলেন, শাহিনবাগে প্রতিবাদে বসা মুসলিম মহিলাদের শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী মোদির আগেআর কেউ তিন তালাক বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন কি? তিন তালাক প্রথা খতম করলেন যিনি, তিনি কী করে আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারেন? শাহিনবাগের মতো আন্দোলনের আড়ালে বাম দলগুলি হিংসার প্রচার করছে বলেও অভিযোগ করেন সমীর। বলেন, যে দলগুলি নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছে, তারা নিজেরাও জানে, এই আইনে কোনও অন্য়ায় নেই। এদিকে ছেলের বিজেপিতে যোগদানের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই, বলেছেন জনার্দন, যিনি কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ছেলে বিজেপিতে যোগ দিয়ে থাকলে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার কিছু জানা নেই এ ব্যাপারে। সমীর প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল। ২০০৮-এ ভারতীয় সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নেন তিনি। জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ সহ নানা স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি।

সেরা শিরোনাম

CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget