এক্সপ্লোর

Coochbehar : "পুরনো কর্মীদের টিকিট দেওয়া হলে এদিন দেখতে হত না", দলবদল ইস্যুতে চাঁচাছোলা বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙনের মাঝেই এবার প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে।

শুভেন্দু ভট্টাচার্য ও দীপক ঘোষ, কোচবিহার : উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙনের মাঝেই এবার প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

এক সপ্তাহে দল ছেড়েছেন ৩ বিজেপি বিধায়ক। সম্প্রতি তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি। বিধানসভা ভোটের আগে, মার্চ মাসে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তন্ময় ঘোষ। যোগদানের পরের দিনই, তাঁকে প্রার্থী করে বিজেপি। ভোটে জিতেও যান তিনি।

এর পর তৃণমূলে ফেরেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এছাড়া শনিবার তৃণমূলে ফেরেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। তাঁর হাতেও দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। "সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের" জন্য সৌমেনবাবুকে ধন্যবাদ জানান তিনি। 

বেসুরো গাইতে শুরু করেছেন উত্তরবঙ্গে আরেক বিজেপি বিধায়ক, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীও। এই প্রেক্ষাপটে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে এবার দলবদল নিয়ে প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে।
 
তিনি বলেন, যদি, পুরনো বিজেপি কর্মীদের বিধানসভা ভোটে টিকিট দেওয়া হত, তাহলে এ’দিন দেখতে হত না। কেন্দ্রীয় নেতৃত্ব এমনভাবে বুঝিয়েছিলেন, যে বিষয়টি বোঝাই যায়নি। এরা সকলেই বিশ্বাসঘাতক। মানুষের বিক্ষোভের মুখে পড়বেন।

বিধানসভা ভোটের আগে মন্ত্রী, বিধায়ক থেকে নেতা,...দলে দলে তৃণমূল শিবির ছেড়ে যোগ দিয়েছিল বিজেপিতে। তাঁদের অনেককেই প্রার্থীও করে বিজেপি। আর, বিধানসভা ভোটে তৃণমূলের জয়লাভের পর, এবার শুরু হয়েছে উল্টোস্রোত। এই অবস্থায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক যখন, তৃণমূল থেকে আসাদের কেন প্রার্থী করা হল, সেই প্রশ্ন তুলছেন, তখন পাল্টা শুভেন্দু অধিকারী আগে কোন দলে ছিল, সেই প্রসঙ্গ তুলে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।

এনিয়ে কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, উনি যদি এতই সৎ হন, তাহলে বিরোধী দলনেতা তো তৃণমূল থেকে যাওয়া...তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুক।

ইতিমধ্যেই গেরুয়া শিবিরের শক্তঘাঁটি উত্তরবঙ্গেও ভাঙন ধরিয়েছে তৃণমূল। আর তা নিয়েই, এখন তোলপাড় বিজেপির অন্দরে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget