এক্সপ্লোর

করোনা দাওয়াই! গোমূত্র পার্টি থেকে প্রেরণা নিয়ে ডানকুনিতে বসে গিয়েছে গোবর, গোমূত্রের দোকান

মাবুদের দুধের ব্যবসা। নিজেই জানাচ্ছেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাঁকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরুদুটোর কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব ঝেড়ে পুঁছে বেচে দিচ্ছেন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: বাড়িতে দুটো গরু, খায় দায়, দুধ দেয়। আর কী কী কাজে লাগানো যায়? শেখ মাবুদ আলিকে বুদ্ধি জুগিয়েছে হিন্দু মহাসভা। দিল্লির গোমূত্র পার্টি থেকে প্রেরণা সংগ্রহ করে তিনি খুলে বসেছেন গোবর, গোমূত্রের দোকান!  এই করোনার বাজারে বিক্রিও হচ্ছে দিব্যি। হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমত পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ, মুড়ি মিছরির মোটেই একদর নয় তাঁর কাছে। গাই গরুর মূত্র ৪০০ টাকা প্রতি লিটার, বকনার ৫০০ টাকা প্রতি লিটার। গোবরও ৫০০ টাকা কেজি। জার্সি গরু খাঁটি দিশি নয়, ভেজাল আছে। তাই তার মূত্রের অত কদর নেই, দাম যাচ্ছে ৩০০ টাকা লিটার করে। গোবরও তাই, ৩০০ টাকা/কেজি। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কেউ কেনার আগ্রহ দেখালে ৩০০ টাকার গোমূত্র ২০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ১০০ টাকায় ছেড়ে দিচ্ছেন তিনি। মাবুদ ব্যবসা নিয়ে যথেষ্ট সিরিয়াস। কাগজে ইংরেজি, বাংলায় লিখে টাঙিয়ে দিয়েছেন, তাঁর এই গোমূত্র, গোময় করোনা সারানোর মহৌষধ। পরীক্ষা প্রার্থনীয়। মুখে শুধু বলছেন না, কেউ কৌতূহলী হয়ে দেখতে এলে ছোট্ট গ্লাসে করে মুখে ঢুকু ঢুকু ঢেলেও দিচ্ছেন তিনি, সঙ্গে দরাজ আশ্বাস, করোনা সেরে যাবে। ইতিমধ্যেই ২ জন কিনে ফেলেছেন তাঁর ‘ওষুধ’, অন্যরা চেখে দেখেছেন, জানিয়েছেন, পছন্দ হলে কাল এসে কিনবেন। মাবুদের দুধের ব্যবসা। নিজেই জানাচ্ছেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাঁকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরুদুটোর কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব ঝেড়ে পুঁছে বেচে দিচ্ছেন। বিশ্বাস, ঠিকমতো বাজার ধরতে পারলে কদিনের মধ্যে লাল হয়ে যাবেন। কপালে লাল টিকা দিয়ে খদ্দেরও চলে এসেছেন। নাম দ্বারিকানাথ ঝা। তাঁর দৃঢ় বিশ্বাস, গোময়, গোমূত্র সেবনে মহামারী নিয়ন্ত্রণে আসে, পেট পরিষ্কার হয়, টিবি সারে, শ্বাসের অসুখ সেরে যায়। তবে হ্যাঁ, খেতে হবে খালি পেটে। মাবুদ এই দোকান খুলে বসার বেজায় তৃপ্ত দ্বারিকানাথ, তাঁকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget