এক্সপ্লোর

পশ্চিম মেদিনীপুর: অ্যাম্বুল্যান্স আসতে লাগল ১৫-ঘণ্টা, মুরগির খামারে কাটালেন করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিক

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আতঙ্কে আর ঘরের ছেলেকে ঘরে রাখার ঝুঁকি নেননি বাড়ির লোক....

পশ্চিম মেদিনীপুর: পোলট্রি ফার্মে ‍ঠাঁই হল করোনা আক্রান্তের! এমনই হতবাক করা ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার মৈশামুড়া গ্রামে।

শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। কিন্তু আক্রান্তকে নিতে অ্যাম্বুল্যান্স এল ১৫ ঘণ্টা পর। রাত থেকে সকাল-- মুরগির খামারেই কাটাতে হল পরিযায়ী শ্রমিককে।

পরিবার সূত্রে খবর, ঝাড়খণ্ডে ঠিকা শ্রমিকের কাজ করতেন বছর ২৪-এর তরুণ। ৩ দিন আগে বাড়ি ফেরেন তিনি। করোনা টেস্টের জন্য ওই দিনই বেলদা গ্রামীণ হাসপাতালে নমুনা দেন।

বৃহস্পতিবার রাত ১০টায় স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ। এরপর আতঙ্কে আর তাঁকে ঘরে রাখার ঝুঁকি নেননি বাড়ির লোক। রাতেই খালি মুরগির খামারে পাঠানো হয় ঘরের ছেলেকে।

রাত পেরিয়ে ভোর। সকাল গড়িয়ে বেলা। অ্যাম্বুল্যান্স না আসায়, হাস-মুরগির জায়গাতেই ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয় তরুণকে।

আক্রান্তের এক আত্মীয় বলেন, আতঙ্কে রয়েছি। ১২-১৩ ঘণ্টা হয়ে গেল অ্যাম্বুল্যান্স আসেনি। মুরগির পোলট্রিতে রেখেছি, স্বাস্থ্য দফতর জানে।

অবশেষে ১৫ ঘণ্টা পোলট্রিতে কাটানোর পর, শুক্রবার দুপুর ১টা নাগাদ করোনা আক্রান্তকে নিতে অ্যাম্বুল্যান্স পাঠায় স্বাস্থ্য দফতর।

অ্যাম্বুল্যান্স দেরীতে আসা প্রসঙ্গে বেলদা ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন, আমাদের একটিমাত্র অ্যাম্বুল্যান্স বিডিও অফিসকে দিয়েছি, তার চালক করোনা আক্রান্ত। তাই ১০২-কে ডেকে পাঠিয়েছি।

তাঁর আরও দাবি, আক্রান্ত পোলট্রিতে রয়েছেন, তা তিনি আশাকর্মী মারফৎ জানতে পারেন। বলেন, প্রথমে পরিবার বলেছিল ভাল জায়গায় রাখবে, পরে আশাকর্মী মারফৎ জানতে পারি পোলট্রিতে রাখা হয়েছিল, পরে অ্যাম্বুল্যান্স পাঠাই।

আপাতত খড়গপুরে সেফ হোমে রাখা হয়েছে বেলদার এই করোনা আক্রান্তকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget