এক্সপ্লোর

WB Corona Vaccination: আগামিকাল থেকে রাজ্যে পরিবহণকর্মী ও হকারদের করোনার টিকাকরণ

বেশ কিছুদিন আগেই বাস, মিনিবাসের কর্মী ছাড়াও ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং অটোর চালকদেরও টিকাকরণের অধীনে আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: মঙ্গলবার থেকে পরিবহণকর্মী এবং হকারদের করোনার টিকাকরণ ব্যবস্থা করা হয়েছে, পরিকাঠামো খতিয়ে দেখার পরে জানালেন কলকাতা পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। দীর্ঘদিন ধরেই বেসরকারি বাস মালিকরা দাবি জানিয়ে যাচ্ছিলেন, শহর ও শহরতলীতে বেসরকারি গণ পরিবহণ ব্যবস্থা সচল রাখতে করোনা যোদ্ধার স্বীকৃতি দেওয়া হোক চালক ও কন্ডাক্টরদের। সেই আবেদনে আগেই সাড়া দিয়েছিল রাজ্য পরিবহণ দফতর। সেই মতো আগামিকাল থেকে শুরু হচ্ছে বেসরকারি বাস কর্মীদের করোনা টিকাকরণ কর্মসূচি। 

বেশ কিছুদিন আগেই বাস, মিনিবাসের কর্মী ছাড়াও ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং অটোর চালকদেরও টিকাকরণের অধীনে আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন অগ্রাধিকারের কথাও। সেই মতো নাম নথিভুক্তকরণও শুরু হয়েছিল। কলকাতা-সহ বিভিন্ন জেলার আঞ্চলিক পরিবহণ কার্যালয় থেকে কর্মীদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করে রাজ্য সরকার।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যে বন্ধ সমস্ত লোকাল ট্রেন। যার ফলে বাস পরিবহণের উপর ভরসা রাখছেন নিত্যযাত্রীরা। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় সেখানেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। যার ফলে বাস ধরতে রীতিমতো হুড়োহুড়ি পরে যাচ্ছে। বাসস্ট্যান্ডে লম্বা লাইন। ভিড়ে ঠাসা বাস। করোনা আবহে উধাও দূরত্ব বিধি। সবমিলিয়ে আশঙ্কা বাড়ছেই।

সম্প্রতি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় একাধিক বাস সংগঠন। চিঠিতে বাসের ন্যূনতম ভাড়া বাড়ানো, করোনা আবহে সরকারের দেওয়া কর ছাড়ের মেয়াদ বাড়ানো ছাড়াও ১০ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে একাধিক বাস সংগঠন।


এ দিন 'অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি' এবং 'সিটি সাবার্বান বাস সার্ভিস' রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে। 'বাস, মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’ও আগামী রবিবারের মধ্যে রাজ্য সরকারকে চিঠি দেবে বলে সূত্রের খবর। এ দিন 'অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি' এবং সিটি সাবার্বান বাস সার্ভিস' মুখ্যমন্ত্রীকে লেখা তাদের চিঠিতে ডিজেলের মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করেছে। সঙ্গে ১০ দফা দাবির কথাও তুলে ধরেছে।

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget