এক্সপ্লোর

Sputnik V Vaccination: প্রথম দফায় স্পুটনিক ভি দেওয়া শুরু হায়দরাবাদে, জানাল ডক্টর রেড্ডিস

ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস জানায়, আজ হায়দরাবাদে প্রথম দফায় স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ভারতে শুরু হল তৃতীয় ভ্যাকসিন দেওয়ার কাজ। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর এবার করোনা মোকাবিলায় আরেক অস্ত্র স্পুটনিক ভি। হায়দরাবাদে শুরু হল রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়ার কাজ। সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিস আগেই এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয়। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস জানায়, আজ হায়দরাবাদে প্রথম দফায় স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, ৫ শতাংশ জিএসটি সহ আপাতত স্পুটনিক ভি ভ্যাকসিনের দাম ধার্য হয়েছে ৯৪৮ টাকা। 

বেসরকারি হাসপাতালে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের ডোজের জন্য লাগছে সাড়ে আটশো টাকা। কো-ভ্যাকসিনের দাম ডোজ পিছু দেড় হাজার টাকা। দেশে স্পুটনিকের বরাতপ্রাপ্ত সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। শুক্রবার তাঁরা জানিয়েছে, এখন হাজার টাকা ছুঁইছুঁই হলেও পরবর্তীকালে স্থানীয় স্তরে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে কমতে পারে দাম।

গতকালই রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছয় ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই যে ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারজাত করে টিকাকরণ শুরু করা হবে বলেই আশা প্রকাশ করে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পলের। এদিকে, জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। প্রায় ১৬ কোটির মতো স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মাঝেই হু এবং এফডিএ অনুমোদিত অন্যান্য ভ্যাকসিন আমদানিতেও সম্মতি। যার ফলে ফাইজার, মর্ডানা, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার বানানো টিকা ভারতের আনার ক্ষেত্রে সমস্যা মিটবে। যে পরিস্থিতিতে দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই আশা করা যায়।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানান, 'ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভ্যাকসিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহ থেকেই যা বাজারজাত করা যাবে। রাশিয়া থেকে আপাতত যে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে তা দিয়ে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের কাজ শুরু করা যাবে বলেই প্রত্যাশা রাখছি।' একইসঙ্গে তিনি বলেন, 'আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে। জুলাই থেকে ভারতেই স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। ১৫.৬ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget