এক্সপ্লোর

করোনাভাইরাস: আক্রান্ত শীর্ষ আমলার ছেলে, চূড়ান্ত সতর্ক রাজ্যের তিন মন্ত্রী

এই করোনা আবহে সকলেই নিচ্ছেন বাড়তি সতর্কতা

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের এক শীর্ষ আমলার ছেলে।  এই পরিস্থিতিতে নোভেল করোনাভাইরাস নিয়ে চূড়ান্ত সতর্ক রাজ্যের অন্য মন্ত্রী-আমলারাও। প্রতিদিন প্রচুর মানুষ বিভিন্ন কাজে শিক্ষামন্ত্রীর দেখা করার জন্য আসেন। কিন্তু করোনা সতর্কতার জেরে সেই চেনা ছবিটাই আজ উধাও। বুধবার তাঁর নাকতলার বাড়িতে গিয়ে দেখা গেল নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ছাড়া আর কোনও সাধারণ মানুষ সেখানে নেই। বাড়িতে ঢুকলেই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এগিয়ে আসছেন এক কর্মী। শিক্ষামন্ত্রীর মেয়ে আমেরিকায় থাকেন। সূত্রের খবর, তিনিও বাবাকে এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। কিন্তু রাজনীতিবিদদের কি আর ঘরে বসে থাকলে চলে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীও।  যিনি বুধবার থেকে স্বামী তথা রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হোম কোয়ারেন্টিনে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও করোনা সতর্কতায় গোটা দিন কাটাচ্ছেন কার্যালয়ের ভিতরে। বুধবার বিজয়গড়ে গিয়ে দেখা গেল অন্যদিনের চেনা ভিড় উধাও! মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে হ্যান্ড স্যানিটাইজার তো মাস্ট, এমনকি স্যানিটাইজ করা হচ্ছে সাক্ষাত্‍প্রার্থীর মোবাইলকেও। ক্রীড়ামন্ত্রী বলেন, সচেতন তো হতে হবে। প্রণাম নিচ্ছি না। সভা করছি না। আক্রান্তের মায়ের কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানান, -কেউ কেউ এরকম করছেন এটা ঠিক নয়। ভবানীপুরে রাজ্যের বিদ্যুত্‍মন্ত্রীর শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রতিদিন অবাধ প্রবেশ থাকে সাধারণ মানুষের। এদিন গিয়ে দেখা গেল বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ হয়েছে। মুখোশ পরে বসে খোদ মন্ত্রী। তিনি বলেন, তুমি তো জান আমার বাড়ি অবারিত। সভায় গেলেও ৫-১০ মিনিটের বেশি থাকছি না। পুরভোট পিছিয়ে যাওয়ার রাজনৈতিক কর্মসূচি আপাতত শিকেয়। তাই এই করোনা আবহে সকলেই নিচ্ছেন বাড়তি সতর্কতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget