এক্সপ্লোর

Sayantika Father tests Positive: করোনা আক্রান্ত সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা, কেমন আছেন বাড়ির অন্য়ান্য়রা?

করোনা আক্রান্ত সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা, আপতত হোম আইসোলেশনে ,রয়েছেন তিনি।

কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টলি পাড়ার অভিনেত্রীদের মধ্যে অবশ্যই অন্য়তম। তবে শুধুমাত্র অভিনেত্রীই নয়, তাঁর আরও একটি পরিচয় আছে। এবছর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অভিনেত্রী সায়ন্তিকা।যদিও ভোটের পর তার হারের খবরই প্রকাশ্যে আসে। তবে প্রচারের জন্য তিনি জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। প্রচারের কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় সেকারণে বাঁকুড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন অভিনেত্রী।

তবে এবার একেবারে অন্য একটি কারণে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। সম্প্রতি অভিনেত্রী টুইট করে জানান তাঁর বাবা করোনা আক্রান্ত হয়েছেন। তবে পাশাপাশি তিনি এও লেখেন যে, তিনি ও তাঁর মা একেবারে সুস্থ রয়েছেন। তাঁর বাবা যে এইমুহূর্তে আইসোলেশনে আছেন একথাও জানান এই টলি তারকা। সকলের উদ্দেশ্য তিনি নিজেদের সঠিক ভাবে যত্ন নেওয়ার কথাও উল্লেখ করেন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরার আর্জিও জানিয়েছেন অভিনেত্রী। আর্জি জানিয়েছেন টিকা নেওয়ারও।

অভিনয়ের পাশাপাশি সায়ন্তিকাকে সবাই ফিটনেস ফ্রিক বলেও চেনেন। নিজের সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই  এই টলি অভিনেত্রী বিভিন্ন ব্যয়ামের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন।

প্রসঙ্গত, বাবার সঙ্গে সায়ন্তিকার সম্পর্ক অনেকটা বন্ধুর মতই। একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন সময়ে তাঁকে বাবার সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেছে।

অন্যদিকে এবছর বিধানসভা ভোটে অল্প ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “… আমি প্রথম দিনই বলেছিলাম বাঁকুড়া আমার নিজের পরিবার। তাই ব্যালটের রেজাল্ট কিংবা কয়েকটা ভোটের ব্যবধানে আমার প্রতিশ্রুতিগুলো বদলায়নি। প্রথম দিনের মতো আজকের দিনেও আমি ঠিক একই কথা বলব সুখে না থাকতে পারি দুঃখে অবশ্যই থাকব…।’

এর পাশাপাশি টলি অভিনেত্রী সায়ন্তিকা জানান যে, তিনি সবসময়ই মানুষের সেবা করতে চান। এই কঠিন সময়েও তিনি মানুষের পাশে আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget