এক্সপ্লোর

সংক্রমণ বৃদ্ধির জের, করোনা কার্ফু ঘোষণা চন্ডীগড় সরকারের

আজ, বুধবার এই ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল থেকে এই কার্ফু জারি হবে বলে জানিয়েছে সরকার।

নয়াদিল্লি: লাগামছাড়া সংক্রমণ। করোনা কার্ফু ঘোষণা করল চন্ডীগড় সরকার। আজ, বুধবার এই ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল থেকে এই কার্ফু জারি হবে বলে জানিয়েছে সরকার।

এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল সন্ধে ৭টা থেকে কার্ফু জারি হবে। পরের দিন ভোর ৫টা পর্যন্ত তা জারি থাকবে। প্রতিদিনই সন্ধে থেকে পরের দিন ভোর পর্যন্ত কার্ফু ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সপ্তাহান্তে কার্ফু হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।  এই সময় শুধু জরুরি পরিষেবা জারি থাকবে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, সব দোকান, শপিং মল, মাল্টিপ্লেক্স বন্ধ থাকবে এই সময়। প্রতিদিনই বিকেল ৫টায় বন্ধ করে দিতে হবে। সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউট, লাইব্রেরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত।

দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যেই কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কার্ফু, লকডাউন শুরু হয়েছে ৷ এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল চন্ডীগড়ও৷ অন্যদিকে, এদিনই লকডাউন ঘোষণা করেছে গোয়া।  আগামীকাল, বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু করে ৩ মে, সোমবার সকাল পর্যন্ত সে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ আজ, বুধবার দুপুরে এই ঘোষণা করেন তিনি ৷ লকডাউনের আওতার মধ্যে পড়ছে না জরুরী পরিষেবাগুলি ৷

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বুধবার জানান, ‘‘ রাজ্যে লকডাউন শুরু হচ্ছে ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩ মে সকাল পর্যন্ত ৷ জরুরী পরিষেবা এবং ইন্ডাস্ট্রিয়াল পরিষেবাগুলি অবশ্য লকডাউনের মধ্যে পড়ছে না ৷ পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ থাকবে ৷’’ এই মুহূর্তে গোয়ায় যে পর্যটকরা রয়েছেন, তাঁদের হোটেলের মধ্যেই এই ক’টা দিন কাটাতে হবে ৷ সব ক্যাসিনো, রেস্তোরাঁ এবং পাব বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ রাজ্যের সীমানা খোলা থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ৷

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget