এক্সপ্লোর

Kejriwal on Vaccination: সাংবাদিকদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করার আর্জি দিল্লি সরকারের

অরবিন্দ কেজরিওয়াল বলেন, সাংবাদিকরাও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করতে হবে। একইসঙ্গে তাঁদের জন্য টিকারও ব্যবস্থা করতে হবে। এই আবেদন জানিয়ে দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে।

নয়াদিল্লি: প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা হোক সাংবাদিকদের। এই আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল দিল্লি সরকার। আজ, বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই কথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত সাংবাদিকদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা। পরিস্থিতির কথা মাথায় রেখে, সাংবাদিকদের করোনা টিকার বন্দোবস্ত করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, সাংবাদিকরাও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করতে হবে। একইসঙ্গে তাঁদের জন্য টিকারও ব্যবস্থা করতে হবে। এই আবেদন জানিয়ে দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে।

শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫০০। যা করোনাকালে দৈনিক আক্রান্তের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এরপরই এই খবর জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে গণ টিকাকরণের জন্য আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন তিনি। ওই চিঠিতে তিনি লেখেন, দিল্লি সরকারকে নতুন টিকাকরণ কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হোক। একইসঙ্গে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। যাতে প্রত্যেকে টিকা নিতে পারেন।

দেশ সহ দিল্লিতেও বাড়ছে করোনা ত্রাস। স্পষ্টতই, এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ দিল্লি সরকার। তাই গণ টিকাকরণের উপর জোর দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গণ টিকাকরণের অনুমতি দিলে দিল্লি সরকার ৩ মাসের মধ্যে দিল্লিবাসীকে টিকাকরণের ব্যবস্থা করবে।

উল্লেখ্য, এদিকে দেড় লাখের উপর উঠে গিয়েছে দৈনিক সংক্রমণ । প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যায় নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৮৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা ১০২৭ ৷ পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২,৩৩৯ জন ৷ সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭২,৮২৫ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ১,২৩,৩৬,০৩৬ জন ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩,৬৫,৭০৪ এবং এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩,৬৫,৭০৪ জনের ৷

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget