এক্সপ্লোর

Coronavirus Update: পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটরের জন্য টাকা অনুমোদন প্রধানমন্ত্রীর

১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটরের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে টাকা অনুমোদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন এই ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর দ্রুত সংগ্রহ করতে হবে। পাশাপাশি যেসব রাজ্যে অক্সিজেনের সঙ্কট তীব্র, সেই সব রাজ্যকে অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশ প্রধানমন্ত্রীর। অগ্রাধিকারের ভিত্তিতে সেই সকল রাজ্যে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানো হবে। 

দেশের করোনা পরিস্থিতি বলছে, বহু রাজ্যে কোভিড রোগী বৃদ্ধির ফলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তার সঙ্গেই প্রকট হচ্ছে অক্সিজেন সঙ্কট। দিল্লি, উত্তরপ্রদেশ থেকে একাধিক রাজ্যে এই ধরনের ঘটনা সামনে এসছে। যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা দিল্লির। ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যু হয়েছে দিল্লির হাসপাতালগুলিতে। সেই কথা জানিয়েছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। টুইটারে অক্সিজেনের অভাবের কথা লিখেছে দিল্লির হাসপাতালগুলি। এমনকী প্রকাশ্যেই প্রধানমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে অক্সিজেনের জন্য আবেদন করেছে বিভিন্ন হাসপাতাল। সম্প্রতি অক্সিজেনের অভাবে একের পর এক দিল্লির হাসপাতাল রোগী ভর্তিও বন্ধ করে দেয়। এই আবহে এবার রাজ্যগুলিকে অক্সিজেন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

এদিকে দেশে অক্সিজেনের অভাব কাটাতে এবার বিদেশ থেকে কন্টেনার আনছে ভারত। গতকালই এই খবর সামনে এসেছে। সিঙ্গাপুর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে নিয়ে আসা হবে এই কন্টেনারগুলি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই খবর। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার সি-১৭ পণ্যবাহী বিমানে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে অক্সিজেন কন্টেনার। গতকালই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশের ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির মধ্যে অক্সিজেনের হাল ফেরাবে এই কন্টেনারগুলি। ভারতে অক্সিজেনের সহজলভ্যতা বাড়াতে কাজে আসবে এই উদ্যোগ। এই এয়ার লিফটে কো-অর্ডিনেটরের কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

 

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget