এক্সপ্লোর

Lucknow Coronavirus Crisis : ভেন্টিলেটর-অক্সিজেনের অভাব, ১০ দিনে ৬ সাংবাদিকের মৃত্যু লখনউয়ে

ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারের অভাবে গত ১০ দিনে ৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে লখনউয়ে।

লখনউ : ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারের অভাবে গত ১০ দিনে ৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে লখনউয়ে। করোনার উপসর্গ জানার পর হাসপাতালে ভর্তি হতে গেলে সেখানে তাঁদের বেড পেতে সমস্যা হয়। এদিকে ছয় সাংবাদিকের মৃত্যুর পর হাসপাতালে সাংবাদিকদের জন্য বেড সংরক্ষণের দাবি তুলেছে জার্নালিস্ট ইউনিয়ন। পাশাপাশি রাজ্য সরকার যাতে সাংবাদিকদের করোনা যোদ্ধার মর্যাদা দেয়, সেই দাবিও তোলা হয়েছে সংগঠনের তরফে।


রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। অবস্থা বুঝে বেশ কিছু বিধিনিষেধ জারি করে উত্তরপ্রদেশের যোগী সরকার। তা সত্ত্বেও বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। এদিকে খবর সংগ্রহের তাগিদে বাইরে বেরোতে হচ্ছে সাংবাদিকদের। ফলে কোভিড হানার অন্যতম শিকার হচ্ছেন এই পেশার মানুষ।

গত ১৪ এপ্রিল সময়মতো ভেন্টিলেটর না পেয়ে মৃত্যু হয়েছে উর্দু সংবাদপত্র 'জদিদ অমল'-এর সাংবাদিক সচ্চিদানন্দ গুপ্তর। একই ঘটনা ঘটে বর্ষীয়ান সাংবাদিক বিনয় শ্রীবাস্তবের ক্ষেত্রে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যোগী আদিত্যনাথ এবং তাঁর মিডিয়া উপদেষ্টাকে বার বার টুইট করে সাহায্য চান তিনি।


একই পরিস্থিতির শিকার হন 'পায়োনিয়ার'-এর পলিটিক্যাল এডিটর তভিসি শ্রীবাস্তব। শ্বাসকষ্ট থাকলেও লখনউয়ে কোনও হাসপাতালে ভর্তি হতে পারছিলেন না তিনি। পরে ১৮ এপ্রিল তাঁর জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার চেষ্টা করেন সহকর্মীরা। শেষে দিল্লিতে তাঁর এক সহকর্মী কিংস জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে তাঁকে ভর্তি করান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভর্তির কিছু ঘণ্টা পর মারা যান ওই সাংবাদিক।

২দিন আগেই রাজ্যে কোভিডের শিকার হন আরও এক সাংবাদিক পবন মিশ্র। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন ছিল পবনের। কিন্তু তা পাননি তিনি। একইভাবে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩২ বছরের অঙ্কিত শুক্লা। কোভিডের থাবা থেকে বাদ পড়েননি ইউপি অ্যাক্রিডিটেড জার্নালিস্ট কমিটির সদ্য নির্বাচিত সদস্য প্রমোদ শ্রীবাস্তব। গত মাসেই ৪৮ বছরের প্রমোদের মৃত্যু হয়। ২১ মার্চ ছিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনর নির্বাচন।

পরিসংখ্যান বলছে, সাংবাদিকদের পরিবারের কমপক্ষে ২০ জন করোনায় আক্রান্ত। যা চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই যোগী সরকারের কাছে সাংবাদিকদের বিষয়ে আবেদন জানিয়েছে জার্নালিস্ট ইউনিয়ন। অবিলম্বে সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করে তাদের জন্য বেড সংরক্ষণ করার কথা বলেছেন তাঁরা। ইউপি স্টেট অ্যাক্রিডিটেড করেসপন্ডেন্স কমিটি'র প্রেসিডেন্ট হেমন্ত তিওয়ারি জানান, যোগী সরকারের কাছে মৃত সাংবাদিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget