এক্সপ্লোর

TN Covid19 Extension : মেয়াদ বাড়ল, তামিলনাড়ুতে ৭ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা স্টালিনের

করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। আগামী ৭ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকছে।

চেন্নাই : করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। আগামী ৭ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকছে। শুক্রবার সন্ধ্যায় টুইট করে একথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামী ৩১ মে রাজ্যে সম্পূর্ণ লকডাউন শেষ হচ্ছে। জেলাভিত্তিক কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছি। মূল্যবান জীবনগুলি রক্ষার জন্য এই নির্দেশ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে স্থানীয় প্রশাসনের অনুমতির ভিত্তিতে নিজের নিজের এলাকায় অস্থায়ী দোকান ও সব্জি- গাড়ি বা ঠেলাগাড়িতে বিক্রি করা যাবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অস্থায়ী দোকানগুলি অনলাইনে বা ফোনে অর্ডার নিতে পারবে। তবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ক্রেতার বাড়িতে তা সরবরাহ করতে হবে।

তিনি আরও বলেন, এর পাশাপাশি সমস্ত PDS আউটলেটে জুন মাস থেকে মুদির ১৩টি করে সামগ্রী সমস্ত রাইস কার্ডহোল্ডারকে সরবরাহ করতে হবে। কো-অপারেশন ও কাস্টমার প্রোটেকশন দফতরকে এই নির্দেশ দেওযা হয়েছে। 

এর পাশাপাশি রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন। সম্পূর্ণ লকডাউন চলাকালীন সকলকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। শেষ বুলেটিন অনুযায়ী, সেরাজ্যে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৬১। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৯ লক্ষ ৭৮ হাজার ৬২১। শুধু চেন্নাইয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৯ জন। এনিয়ে সেখানে মোট সংক্রমিত ৪ লক্ষ ৯৩ হাজার ৮৮১। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। যার জেরে সেখানে মোট মৃতের সংখ্যা ২২ হাজার ২৮৯। এর মধ্যে ৩৪৯ জনের কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে। এপর্যন্ত ৩০ হাজার ৬৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে তামিলনাড়ুয়ে সুস্থের সংখ্যা ১৬ লক্ষ ৪৩ হাজার ২৮৪। এদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতির মোকাবিলায় নেমে পড়েছেন স্টালিন।

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?

ভিডিও

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget