এক্সপ্লোর

পশু-দেহে কোভিড প্রতিষেধকের সুফল মিলেছে, মনুষ্য-দেহেও মিলবে, আশা ভারত বায়োটেকের

বিএসএল৩ ব্যবহারের ব্যাপারে ভারত এই মুহূর্তে চীন এবং আমেরিকার থেকে অনেকখানি এগিয়ে আছে বলে তাঁর দাবি।

নয়াদিল্লি: করোনা অতিমারী রুখতে, প্রাণরক্ষা করতে অনবরত ভারত লড়াই করে চলেছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কোনও ওষুধের সন্ধান মেলেনি যা এই রোগকে সারিয়ে ফেলবে এক লব্জে। সেই ওষুধের  লক্ষ্যে কাজ করে চলেছে ভারত বায়োটেক। গবেষণার স্বার্থে পরীক্ষামূলক অবস্থায় থাকা ওষুধ মানুষের শরীরে প্রয়োগ করার অনুমতিও তারা সম্প্রতি পেয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র থেকে। সংস্থার কর্ণধার ডঃ কৃষ্ণ এলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা তিনটি ভিন্ন ভিন্ন প্রতিষেধক তৈরি করার জন্য কাজ চালিয়ে তিনটি পৃথক পৃথক গবেষণা সংস্থার সঙ্গে। সংস্থা তিনটি হল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), টমাস জেফার্সন বিশ্ববিদ্যালয় এবং উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়। আইসিএমআর ও পুণা-র ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যে গবেষণাটি করা হচ্ছে প্রতিষেধক তৈরির জন্য, তা মানুষের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি ডিসিজিআই দিয়েছে বলে জানিয়েছেন ডঃ কৃষ্ণ এলা। এই ধরনের ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণার জন্য বায়ো সেফটি লেভেল ৩ (বিএসএল৩)একান্ত প্রয়োজন যা পেতে এক্ষেত্রে সহায়তা করেছে পুণার গবেষণা সংস্থাটি। এতে গবেষণার কাজে গতি আনতে সুবিধা হয়েছে। বিএসএল৩ ব্যবহারের ব্যাপারে ভারত এই মুহূর্তে চীন এবং আমেরিকার থেকে অনেকখানি এগিয়ে আছে বলে তাঁর দাবি। ডিসিজিআইয়ের অনুমতির ভিত্তিতে দেশের বেশ কয়েকটি হাসপাতালে রোগীর দেহে সক্রিয় কোভিড ভাইরাসের উপর প্রতিষেধক প্রয়োগ করা হবে। হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে দিল্লি এইমস-সহ মোট ১২টি হাসপাতালে পরীক্ষা চালানো হবে বলে ঠিক হয়েছে। ১২ টি শহরের ১ হাজার ১২৫ জনের উপর প্রাথমিকভাবে পরীক্ষা চালানো হবে। ১২ থেকে ৬৫, নানা বয়সের নাগরিকের উপর প্রতিষেধক প্রয়োগ করে দেখা হবে। গত তিন মাসে ইতিমধ্যেই নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর এবং খরগোসের উপরে এই প্রতিষেধক প্রয়োগ করে সুফল পাওয়া গিয়েছে বলে দাবি ডঃ কৃষ্ণ এলা-র। মানুষের দেহেও সুফল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
News Live : গ্যাস সঙ্কটে এবার অফিসপাড়ায় একের পর এক হোটেলে ঝাঁপ বন্ধ, এলপিজি সঙ্কটের আঁচ ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনেও
গ্যাস সঙ্কটে এবার অফিসপাড়ায় একের পর এক হোটেলে ঝাঁপ বন্ধ, এলপিজি সঙ্কটের আঁচ ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনেও
LPG Gas Crisis: LPG সঙ্কটের মধ্যেই জরুরি বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর, গ্যাস বুকিং ও সিলিন্ডার ডেলিভারি কী বললেন তিনি ?
LPG সঙ্কটের মধ্যেই জরুরি বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর, গ্যাস বুকিং ও সিলিন্ডার ডেলিভারি কী বললেন তিনি ?
US-Iran War: হরমুজ প্রণালীতে ভারতের জাহাজকে ছাড় নয়, কোনও চুক্তি হয়নি, বলছে ইরান
হরমুজ প্রণালীতে ভারতের জাহাজকে ছাড় নয়, কোনও চুক্তি হয়নি, বলছে ইরান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget