এক্সপ্লোর

PM Modi: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক : সূত্র

Corona Virus: দেশজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার অতিক্রম করে গেছে।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎপ্রার্থী মন্ত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক । কারণ, দেশজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার অতিক্রম করে গেছে। তাই এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের এমনই খবর। 

বুধবার সরকারি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন কোভিড-আক্রান্ত। ৬ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে তিনজনের কেরলে, একজনের মহারাষ্ট্র ও আর দুই জনেক কর্ণাটকে মৃত্যু হয়েছে।

কেরলে একদিনে সর্বোচ্চ ১৭০টি নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে, যার ফলে সক্রিয়র সংখ্যা ২,২২৩ জনে পৌঁছেছে। এরপর গুজরাতে ১১৪টি নতুন করে সংক্রমণ হয়েছে। এদিকে, কর্ণাটকে ১০০টি নতুন কেস এবং মোট ৪৫৯টি সক্রিয় সংক্রমণ রয়েছে, এমনই তথ্য সামনে এসেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৬৬ জন সংক্রমিত। এনিয়ে শহরে আক্রান্তের সংখ্যা ৭৫৭।

করোনার ভয়ঙ্কর তাণ্ডবলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বছর তিনেক পর ফের করোনার ভ্রুকুটি ! এবার ভারতেও করোনার সংক্রমণের হারে বৃদ্ধি ধরা পড়ছে। চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 । চিকিৎসক অজয় সরকার বলেছেন, "ইনফেক্টিভিটি থাকবেই। ভাইরাস সম্পূর্ণ রূপে তো আমরা ইরাডিকেট করতে পারিনি, স্মল পক্স বা পোলিওর মতো, অতএব এটা থাকবেই। বছরে বছরে ঘুরে ঘুরে আসবে। আমরা প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছিলাম। হয়তো আমাদের প্রত্যেকের তিনটি ভ্যাকসিন নেওয়া আছে। অতএব ভ্যাকসিনেটেড যাঁরা তাঁদের ভয় পাওয়ার কারণ নেই।" 

চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "কোভিডও থেকে যাবে। নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। সারাবছর ধরেই হয়তো টুকটাক অসুখ-বিসুখ করবে। হয়তো কখনো না কখনো সময় একটু ক্লাস্টারিং হবে। আমাদের  যদি কোভিড এরকম বছরের পর বছর চলতে থাকে, যদি দেখা যায় যে কোভিডের জন্য মৃত্যু কিছুটা হলেও রয়েছে, তাহলে কি আমাদের প্রতি বছর বছর নিয়ম করে কোভিড ভ্যাকসিন নিতে হবে ? নাকি, এমন নতুন কিছু কোভিড ভ্যাকসিন নিতে হবে যেটা বহুদিন ৫-৬-৮ বছর অবধি রোবাস্ট ইমিউনিটি দিতে পারে ? এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এটা ভাবতে হবে যদি কোনও তাৎপর্যপূর্ণ অসুখ করে থাকে, যাতে মৃত্যু বাড়ছে, যেহেতু এটা ভাইরাস...এটার বিরুদ্ধে কোনও অ্যান্টি-ভাইরাস, কোনও ওষুধ আমাদের লাগবে কি না। লাগলে সেটা কী...সেটা এক্সিক্সটিং কোনও অ্যান্টি-ভাইরাল, নাকি নতুন কোনও অ্যান্টি ভাইরাল আমাদের আবিষ্কার করতে হবে, দেখতে হবে।"

 

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Delhi News: বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন
বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget