এক্সপ্লোর

করোনার থাবা- ফ্রাঙ্কলিন টেম্পলটন ইন্ডিয়া বন্ধ করছে ৬টি ঋণ প্রকল্প    

সংস্থার প্রেসিডেন্ট সঞ্জয় সাপ্রে বলেছেন, বিনিয়োগকারীদের অর্থ বাঁচাতে এই কঠোর সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে, একমাত্র এভাবেই পোর্টফোলিও অ্য়াসেটের আদায় সুশৃঙ্খলভাবে করা সম্ভব।

নয়াদিল্লি: ঋণের বাজারে করোনা হামলার প্রথম শিকার হল ফ্রাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড। নগদ অর্থের অভাবে ৬টি ঋণ প্রকল্প বন্ধ করে দিতে চলেছে তারা। যদিও ঠিক কীভাবে এই প্রকল্পগুলি তুলে নেওয়া হবে তা তারা এখনও স্পষ্ট করে জানায়নি। শুধু বলেছে, প্রতিদিন প্রকল্পগুলির নেট অ্যাসেট ঘোষণা করা হবে। এই প্রকল্পগুলি মূলত ফলভিত্তিক, এগুলি হল- ফ্রাঙ্কলিন ইন্ডিয়া লো ডিউরেশন ফান্ড, ডায়নামিক অ্যাকরুয়াল ফান্ড, ক্রেডিট রিস্ক ফান্ড, শর্ট টার্ম ইনকাম প্ল্যান, আলট্রা শর্ট বন্ড ফান্ড ও ইনকাম অপারচুনিটিজ ফান্ড। করোনার জেরে বাজারে এই মুহূর্তে মারাত্মক বিশৃঙ্খলা, টাকার জোগান কার্যত নেই। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের টাকা বাঁচানোর লক্ষ্যে প্রকল্পগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক কাজকর্ম এক মাসের ওপর বন্ধ থাকায় অর্থের অভাবই এখন দেশের বাজারে সব থেকে বড় সমস্যা। ফলে আপাতত সেই ৬টি ফান্ডই বেছে নেওয়া হয়েছে, যেগুলির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে হায়ার ইয়েল্ডিং, লোয়ার রেটেড ক্রেডিট সিকিউরিটিতে। তবে শেয়ার সংক্রান্তই হোক বা ঋণ অথবা হাইব্রিড- ফ্রাঙ্কলিন টেম্পলটনের অন্যান্য যে সব ফান্ড ভারতের বাজারে রয়েছে, সেগুলির ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না। সংস্থার প্রেসিডেন্ট সঞ্জয় সাপ্রে বলেছেন, বিনিয়োগকারীদের অর্থ বাঁচাতে এই কঠোর সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে, একমাত্র এভাবেই পোর্টফোলিও অ্য়াসেটের আদায় সুশৃঙ্খলভাবে করা সম্ভব। করোনা ও তার ফলে লকডাউনের জেরে বাজারে যে নজিরবিহীন অর্থাভাব দেখা দিয়েছে, তার জেরে এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। সংস্থার সিআইও সন্তোষ কামাথ বলেছেন, গত ১০ বছর এমনকী ১৫ বছরেরও বেশি সময় ধরে তাঁদের সংস্থা এমন বহু ফান্ড পরিচালনা করছে। কিছু ফান্ডের অবস্থা খারাপ হলেও আশা করা হচ্ছে, এগুলির জামানত এখন যেমন আছে তেমনই থাকবে,  এগুলিতে অর্থ জমা হওয়াও আগের মতই চলবে। ফ্রাঙ্কলিন টেম্পলটনের প্রেসিডেন্ট ও সিইও জেনি জনসন বলেছেন, এ দেশে তাঁদের ইতিহাস ২৫ বছরের বেশি পুরনো। গোটা বিশ্বে তাঁদের যে কর্মী রয়েছেন তাঁদের ৩৩ শতাংশই ভারতীয়।  এই নজিরবিহীন সময়ে এমন অস্বাভাবিক কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতেই হত। এই ফান্ডগুলিতে যাঁরা বিনিয়োগকারী, তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget