এক্সপ্লোর

Amitabh Bachchan Vaccinated : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন অমিতাভ

আজ COVID-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

নিউ দিল্লি : গত মাসে প্রথম ডোজ নিয়েছিলেন। আর আজ COVID-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন নেওয়ার একটি ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন বিগ বি।

ছবিতে দেখা যাচ্ছে, বচ্চন একটি সবুজ টি শার্ট এবং একটি কালো ট্র্যাক প্যান্ট পরে আছেন। আর মুখে কালো মাস্ক। ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, "দুসরা ভি হো গ্যায়া। কোভিড ওয়ালা, ক্রিকেট ওয়ালা নেহি। সরি সরি দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড ওয়ান।"

করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবা থেকে বাদ যায়নি বলিউডও। কয়েক সপ্তাহের মধ্যে কঙ্গনা রানাওয়াত, আমির খান, ভিকি কৌশলের মতো ইন্ডাস্ট্রির নামীদামি তারকারা সংক্রমিত হয়েছেন। 

সম্প্রতি "দ্য ইন্টার্ন"-এর ভারতীয় সংস্করণে কাস্ট করা হয়েছে অমিতাভকে। তাঁর বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোণ। এছাড়াও তাঁর হাতে "ঝুণ্ড", "ব্রহ্মাস্ত্র", "গুডবাই" ও "মে ডে"-র মতো ছবি রয়েছে। 

এদিকে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিনেমা ও ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা। পাশে দাঁড়িয়েছেন বিগ বি-ও। সম্প্রতি তিনি পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবং বৃহন্মুম্বই পুরনিগম-কে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করেছেন। নিজের ব্লগে সেকথা জানান বচ্চন। লেখেন, "পোল্যান্ড সরকার, ওয়াকল-র মেয়র, ওয়ারশ-র ভারতীয় অ্যাম্বেসডর এবং LOT পোলিশ এয়ারলাইনকে ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্য চেয়ে ফোন আসছিল। এইসব সংগ্রহ করা খুব কঠিন। যখন কোথাও অক্সিজেন কনসেনট্রেটর পাচ্ছিলাম না, তখন আমার বন্ধু ওয়াকল-র ভারতীয় কনসাল আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন। আমি কনসেনট্রেটর সংগ্রহ করছি বলে তিনি জানতে পেরেছিলেন। তাই পোল্যান্ডের একটি সংস্থার নাম ও বিবরণ জোগাড় করে দেন। জানান, এই সংস্থাটি অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা পাঠাচ্ছে। এরা আমার প্রয়োজন মেটাতে পারে। আমি সঙ্গে সঙ্গে ওই সংস্থাকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটরের অর্ডার দিয়ে দিই।"

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ এখনও দৈনন্দিন ৩ লক্ষর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget