এক্সপ্লোর

Covid third wave: কোভিডের তৃতীয় ঢেউয়ে ক্ষতি কম, পূর্বাভাস বিজ্ঞানীদের

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ প্রাণঘাতী কম হবে। এর কারণ অবশ্যই টিকাকরণ।

নয়া দিল্লি: দেশে এখনও অব্যাহত করোনা দাপট। গত তিনদিন ধরে সংক্রমণ কিছু কমলেও তা ২০ হাজারের ওপরেই রয়েছে। কখনও তা ৪০ হাজারের গণ্ডিও পেরিয়ে যাচ্ছে। এই আবহে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের বিজ্ঞানী একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ প্রাণঘাতী কম হবে। এর কারণ অবশ্যই টিকাকরণ। পাশাপাশি ভাইরাস থেকে যারা সুস্থ হয়ে উঠছেন তাঁদের অ্যান্টিবডিও কাজে আসবে এই ঢেউ প্রতিরোধ করতে।

বিজ্ঞানী জানিয়েছেন তিন মাসের মধ্যেই এই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ভারতে। তবে করোনাভাইরাস টিকা মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে ফলে এই ঢেউ প্রতিরোধ সম্ভব হবে। প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়েছিল দেশ। একদিকে অক্সিজেন ঘাটতি অন্যদিকে টিকা-বেড আকাল। সব মিলিয়ে শ্মশানে শ্মশানে, নদীর পাড়ে, কবরস্থানে মৃত্যু বিভীষিকা দেখেছিল ভারত।

এরপরই আরও জোরদারভাবে টিকাকরণ শুরুর নির্দেশ দেয় কেন্দ্র। যদিও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীর মত এখনই সম্পূর্ণ রোখা যাবে না এই অতিমারী সৃষ্টিকারী ভাইরাসটিকে। তবে মৃত্যুর হার হ্রাস করা যেতে পারে। তাঁর কথায়, "সময়ে সময়ে করোনা সংক্রমণ শিখরে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত তা কমবে। মৃত্যুর হার ০.১ বা ১ শতাংশের নিচে রাখতে পারলে তবে করোনা যুদ্ধ জেতা সম্ভব।"

আরও পড়ুন, করোনা টিকাকরণের প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করায় ভারতের প্রশংসা WHO-র

এদিকে, মঙ্গলবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪। এর মধ্যে কেরলে একদিন মৃত্যু হয়েছে ৯৯ জনের। ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৮।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন। 

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Congress's Protest : জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়ির সামনে প্রতিবাদ যুব কংগ্রেসের, গেটে কালো কালিতে লেখা হল 'জ্ঞানেশ গদ্দার'
Congress's Protest : জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়ির সামনে প্রতিবাদ যুব কংগ্রেসের, গেটে কালো কালিতে লেখা হল 'জ্ঞানেশ গদ্দার'
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget