এক্সপ্লোর

Rajasthan on Covid19: কীসে ছাড় - কোথায় নিষেধাজ্ঞা ? ৪৬ দিন পর আংশিক আনলক শুরু রাজস্থানে

গত ১৭ এপ্রিল থেকে লকডাউন জারি হয়েছিল রাজ্যে। সম্প্রতি আনলক পর্বের কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে দোকানপাট খোলা শুরু হয় রাজস্থানে।

জয়পুর: প্রায় ৪৬ দিন লকডাউনে থাকার পর হাসি ফুটল রাজস্থানবাসীর। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী আংশিক আনলক পর্ব শুরু হল এখানে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল রাজস্থানে। 

গত ১৭ এপ্রিল থেকে লকডাউন জারি হয়েছিল রাজ্যে। সম্প্রতি আনলক পর্বের কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে দোকানপাট খোলা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ছিল কেনাবেচার অনুমতি। এয়ারকন্ডিশন শপিং মল ও শপিং কমপ্লেক্স বন্ধ রাখা হলেও নন এসি শপিং কমপ্লেক্স ও শপিং মল খোলার অনুমতি দিয়েছিল সরকার। 

প্রশাসনের তরফে এদিন জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই নিয়ম চলবে। বেলা ১২টা থেকে ফের কমপ্লিট কার্ফু জারি হবে রাজ্যে।যা জারি থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত। সারা রাজ্যে জারি হলেও জয়পুরের আনলক পর্ব নিয়ে সন্দিহান ছিল মানুষজন। মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেন জয়পুরের ডিস্ট্রিক্ট কালেক্টর অন্তর সিং নেহরা।তিনি জানান, জয়পুরে কোভিড পজিটিভিটি রেট ১০ শতাংশের নীচে থাকায় রাজধানীতেও আংশিক আনলক পর্ব চলবে।

আপাতত নন এসি শপিং কংপ্লেক্সে অলটারনেট ফ্লোরস খোলা থাকবে আনলক পর্বে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও শপিং কমপ্লেক্সে নিয়ম ভাঙা হলে ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা। সরকারি অফিসে ২৫ শতাংশ স্টাফ নিয়ে আগামী ৭ জুন পর্যন্ত চলবে কাজকর্ম। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত অফিসে থাকার অনুমতি দেওয়া হয়েছে কর্মীদের। ৭ জুনের পর নতুন করে ৫০ শতাংশ স্টাফ নিয়ে শুরু করা যাবে কাজ।

তবে সরকারি নিয়ম মেনে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, জিম, অডিটোরিয়াম, পার্ক, স্টেডিয়াম, বাগান বন্ধ রাখত বলা হয়েছে  নির্দেশিকায়। এমনকী পরিবহণের বাসও এখন চালাতে নিষেধ করা হয়েছে রাজ্যে। বন্ধ রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। আগামী ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে বিয়ের অনুষ্ঠানে। তবে বাড়িতে বা কোর্টে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেনি সরকার। সেই ক্ষেত্রে জমায়েতের সর্বোচ্চ সংখ্যা রাখা হয়েছে ১১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget