এক্সপ্লোর

Covid-19: আজ থেকে ১০০ শতাংশ অফিসে উপস্থিতি, নয়া ঘোষণা কেন্দ্রের

Covid-19 update: ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। রবিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

Covid-19: দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ কমায় ১০০ শতাংশ অফিসে উপস্থিতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। রবিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এ প্রসঙ্গে রবিবার আলোচনায় বসেছিলেন সেন্ট্রাল পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি নিয়ে এদিন একটি রিভিউ মিটিং করেন তিনি। এরপরই কর্মীদের জন্য সরকারি অফিসে ১০০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত নেন মন্ত্রী। তবে অফিসে কর্মীরা এলেও পুরোপুরি কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কর্মীরা যাতে কোভিড স্বাস্থবিধি মেনে মাস্ক পরেন সেদিকে নজর রাখবে বিভাগীয় প্রধানরা। 

এর আগে ৫০ শতাংশ কর্মী নিয়ে কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ চলছিল। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করছিলেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম জারি থাকার কথা ছিল। যদিও দেশের করোনার গ্রাফ কমতে থাকায় এই নয়া সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে আর কোনও বাড়ি থেকে কাজের সুযোগ রইল না কর্মীদের। সাবাইকেই অফিসে এসে কাজ করতে হবে।

পরিসংখ্যান বলছে ,রবিবার দেশে করোনায় (Coronavirus) দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের।  শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯।  

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন।
  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।
  • দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন।
  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জনের। 
  • দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৪২ শতাংশ।  
  • শনিবারের তুলনায় সবদিক থেকেই আশাব্যাঞ্জক আজকের করোনাগ্রাফ। কিছুটা হলেও স্বস্তি মিলেছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল  ১ হাজার ৫৯ জনের। আজ তা  ৮৬৫ । শনিবার হিসেব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। 
     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget