এক্সপ্লোর

IANS-CVoter survey : কোভিডে মৃতদের মধ্যে ৫৮.৯ শতাংশই ছিলেই স্বাস্থ্যবান, ৩৬ শতাংশের বয়স ৪৫ বছরের নীচে ! বলছে সমীক্ষা

দেশে করোনায় ৩ লক্ষর বেশি মৃতের মধ্যে ৫৮ শতাংশ মানুষই ছিলেন স্বাস্থ্যবান। সংক্রমিত হওয়ার আগে তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। IANS-CVoter-এর সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

নিউ দিল্লি : করোনা নিয়ে যেন নিত্যনতুন উদ্বেগের শেষ নেই। এরই মধ্যে সামনে এল আরও একটি তথ্য। যা চিন্তা বাড়াতে পারে। দেশে করোনায় ৩ লক্ষর বেশি মৃতের মধ্যে ৫৮ শতাংশ মানুষই ছিলেন স্বাস্থ্যবান। সংক্রমিত হওয়ার আগে তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। IANS-CVoter-এর সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় উঠে এসেছে, করোনায় যেসব মানুষ মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ১০.৯ শতাংশের গুরুতর কোনও অসুস্থতা ছিল না। তবে সম্পূর্ণ স্বাস্থ্যবানও ছিলেন না তাঁরা। ১৭.৭ শতাংশের হৃদরোগ, ডায়াবেটিস, টিবি, ক্যানসার-এর মতো রোগে ভুগছিলেন। ১৩.৩ শতাংশ আবার এবিষয়ে কিছুই জানতেন না।

করোনায় ৬৬ বছরের বেশি বয়সিদের মৃত্যু হয়েছে এমন মানুষ রয়েছেন ২১.২ শতাংশ। ৩৬ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে রয়েছেন ১৯.১ শতাংশ। ৫৬ থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে ১৮.৩ শতাংশের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৬ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছেন ১৬.১ শতাংশ মানুষ। তবে সমীক্ষায় উঠে আসছে, ৪৫ বছরের কম বয়সিদের মৃত্যু বেশি। মোট মৃত্যুর যা ৩৬ শতাংশ। এর পিছনেই রয়েছে ৪৬ থেকে ৬৫ বয়সিরা। মৃত্যুর হার ৩৪.৪ শতাংশ। আর ২১ শতাংশের মৃত্যু হয়েছে এর বেশি বয়স্কদের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ মে-র মধ্যে এই সমীক্ষা চালানো হয়। এই মর্মে সব রাজ্যের ৫৪২টি লোকসভা কেন্দ্রেই নমুনা সংগ্রহ করা হয়। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে ১.৬৫ লক্ষ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। গত ১২ এপ্রিলের পর এই হারে কম দেখা গেল গত একদিনে। এমনই জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এই মুহূর্তে ভারতে মোট সংক্রমিত ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪। মোট মৃত ৩ লক্ষ ২২ হাজার ৫১২। গত ১৮ দিনে দেশে ৬৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি-সিপিএমের মধ্যেও, চলছে ভাঙচুর-বিক্ষোভ
প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি-সিপিএমের মধ্যেও, চলছে ভাঙচুর-বিক্ষোভ
New Rules For Himachal Govt Employees: জিন্স, টি-শার্টে না ! সরকারি অফিসে পোশাক ও সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা, শুরু বিতর্ক
জিন্স, টি-শার্টে না ! সরকারি অফিসে পোশাক ও সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা, শুরু বিতর্ক
West Bengal Election 2026 Live Update: টিকিট না পেয়ে 'বিদ্রোহী' আমডাঙার ৩ বারের তৃণমূল বিধায়ক
টিকিট না পেয়ে 'বিদ্রোহী' আমডাঙার ৩ বারের তৃণমূল বিধায়ক
West Bengal Assembly Election: 'প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, প্রয়োজনে দল থেকে অবসর নেব', টিকিট না পেয়ে ক্ষুব্ধ পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক
'প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, প্রয়োজনে দল থেকে অবসর নেব', টিকিট না পেয়ে ক্ষুব্ধ পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget