এক্সপ্লোর

Covid19 Update: এবার হাওড়া, ভ্যাকসিন নিয়েও মেলেনি মেসেজ ; বাড়ছে উদ্বেগ

ভ্যাকসিন নিয়েছেন। অথচ আসছে না মেসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। একশো জনের বেশি ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।

সুনীত হালদার, হাওড়া : ভ্যাকসিন নিয়েছেন। অথচ আসছে না মেসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। একশো জনের বেশি ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তাই প্রত্যেকেই রয়েছেন দুশ্চিন্তায়। কারণ, কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ক্ষেত্রেও ঘটেছিল এরকম ঘটনা। ভ্যাকসিন নিলেও আসেনি মেসেজ। এই পরিস্থিতিতে হাওড়ার ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাওড়া ময়দানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাওড়া শাখার অফিসে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল মাস দুয়েক আগে থেকে। বিনামূল্যে দেওয়া হচ্ছিল কোভিশিল্ড ও কোভ্যাকসিন। জেলা স্বাস্থ্য দফতর এই স্বেচ্ছাসেবী সংঠনের মাধ্যমে মূলত তাদেরই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল যাদের থেকে সংক্রমণ বেশি ছড়াতে পারে অর্থাৎ সুপার স্প্রেডারদের। তাছাড়া সাধারণ মানুষকে দেওয়া হচ্ছিল ভ্যাকসিন। 

এক শ্রেণির ভ্যাকসিন গ্রহীতার অভিযোগ, তাঁরা ওই সংস্থা থেকে ভ্যাকসিন নিলেও তাঁদের মেসেজ আসছে না। রুমা সোম নামে এক মহিলা জানান, গত 7 জুন তিনি কোভ্যাকসিন নিয়েছেন সেখান থেকে। স্পট রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু, এতদিন কেটে গেলেও আসেনি মেসেজ।

একই সমস্যা সুজয় সোম নামে এক ব্যক্তির পরিবারে। তিনি জানান, তাঁর বউদি ভ্যাকসিন নিয়েছিলেন ওই সংস্থা থেকে। বারবার যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। ফলে, তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। আদৌ ঠিক ভ্যাকসিন নিয়েছেন নাকি অন্য কোনও সমস্যা হয়েছে, কিছুই বুঝে উঠতে পারছেন না। দ্বিতীয় ডোজের সময় তাঁরা পাবেন কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। 

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের হাওড়া শাখার সম্পাদক ডঃ সুজয় চক্রবর্তী এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ, তাঁরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে ভ্যাকসিন সংগ্রহ করে তা দিয়েছেন। এখানে প্রতিদিন প্রায় পাঁচশোর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সংখ্যাটা বেশি হওয়ায় হয়ত কোনও টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তবে যাঁরা মেসেজ পাননি তাঁরা যোগাযোগ করলে সমস্যার সমাধান করে দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur News: ভোট-আবহে দুর্গাপুর উদ্ধার ১০ লাখেরও বেশি টাকা ! শীতলকুচিতেও পাওয়া গেল প্রায় ১৭ লাখ
ভোট-আবহে দুর্গাপুর উদ্ধার ১০ লাখেরও বেশি টাকা ! শীতলকুচিতেও পাওয়া গেল প্রায় ১৭ লাখ
West Bengal Assembly Election Live: কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
West Bengal Election 2026 : ভোট-প্রচারে ঘুঁটে দিলেন TMC প্রার্থী, ভোটারকে কোলে নিয়ে নাচলেনও, ক্যারাম খেলা দেখলেন মীনাক্ষী
ভোট-প্রচারে ঘুঁটে দিলেন TMC প্রার্থী, ভোটারকে কোলে নিয়ে নাচলেনও, ক্যারাম খেলা দেখলেন মীনাক্ষী
North 24 Pargana News: 'খুন নয়, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে তৃণমূল নেতার মৃত্যু' ! চাঞ্চল্যকর দাবি পুলিশের
'খুন নয়, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে তৃণমূল নেতার মৃত্যু' ! চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget