এক্সপ্লোর

সিংহের হানায় হত গরুর চামড়া ছাড়াতে এসে নিগ্রহের শিকার হন দলিতরা: সিআই়ডি

আহমেদাবাদ:  গুজরাতের উনায় দলিত নিগ্রহের ঘটনা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। গরুর চামড়া ছাড়াতে গিয়ে গো-রক্ষা সমিতির কর্মীদের হামলার মুখে পড়েন চার দলিত। কিন্তু সিআইডি তদন্তে জানা গেছে, যে গরুগুলির চামড়া ছাড়াতে গিয়ে তাঁদের বেধড়ক মার খেতে হল সেগুলিকে মেরেছিল সিংহ। গুজরাত সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে, উনা তালুকের মোটা সমাধিওয়ালা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ১০-১১ জুলাই রাতে সিংহের দল ওই গরুকে মেরে ফেলেছিল। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডি ইন্সপেক্টর জেনারেল এস এস ত্রিবেদী। তিনি জানিয়েছেন, ওই দিন রাতে সিংহের দল মোট চারটি গরু মেরেছিল। এরমধ্যে একটি বেদিয়া গ্রামের। অন্য তিনটি মোটা সমাধিওয়ালা গ্রামের পার্শ্ববর্তী এলাকার। পরের দিন সকালে গরুগুলির দেহ নিয়ে যাওয়ার জন্য নিগ্রহের শিকার দলিতদের ডাকা হয়। ত্রিবেদী বলেছেন, এর থেকেই স্পষ্ট যে, গো-হত্যার সঙ্গে নিগৃহীত দলিতদের কোনও যোগই নেই। গির অভয়ারণ্যে থেকে দূরে হলেও ওই গ্রামে মাঝেমধ্যেই চলে আসে সিংহরা। ত্রিবেদী জানিয়েছেন, গো-রক্ষা সমিতির সদস্যদের কারা ডেকে আনল, তা জানার চেষ্টা চলছে। এভাবে মিথ্যে খবর দিয়ে ডেকে পাঠানোর পিছনে কী উদ্দেশ্য রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ১১ জুলাই মোটা সমাধিওয়ালা গ্রামের বাইরে গরুর চামড়া ছাড়ানোর সময় দলিত যুবকদের বেধড়ক মারধর করা হয়। পরে তাঁদের উনা শহরে নিয়ে গিয়ে গাড়ির সঙ্গে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে নির্মমভাবে পেটানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে দলিতদের ওপর এই নির্দয় হামলার ঘটনা ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সংসদেও প্রসঙ্গটি তোলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গুজরাতে এসে দলিতদের সঙ্গে দেখা করেছেন। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মোদী।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget